নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৬, ১২:৫৪ এএম
দেশের আট জেলায় মঙ্গলবার সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগের ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (১৬ মার্চ) রাতের অভ্যন্তরীণ নদীবন্দর সংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সরকারি সংস্থাটির সতর্কবার্তায় বলা হয়েছে, সকাল ৯টার মধ্যে সিলেট, রংপুর, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও ময়মনসিংহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এমআর