Dhaka Mail Logo

আবহাওয়া

ঢাকার আকাশ কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ ২০২৬, ০৮:২৭ এএম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ মঙ্গলবার (১০ মার্চ) মেঘলা থাকতে পারে। ফলে আজ দীর্ঘ সময় রোদের দেখা মিলবে না। মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিম/দক্ষিণ-পশ্চিম থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৩৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। 

এর আগে শুক্রবার ৬টায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৬ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১২ মিনিটে। 

আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এমআই