নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ এএম
দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের জেরে ঢাকায় পূর্ব নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করেছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর আমেরিকান বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা।
আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার শেরাটন হোটেলে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
‘টিন সেফটি কানেক্ট’ শীর্ষক অনুষ্ঠানটি ফেসবুকে টিনেজার (১৩ থেকে ১৯ বছর বয়সী) ব্যবহারকারীদের বিভিন্ন সুবিধা ও নিরাপত্তামূলক বিষয়াবলী নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। দেশের তরুণ সংগঠক, সুশীল সমাজ, নীতিনির্ধারকসহ সরকারি বেসরকারি অংশীজনদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় কার্যালয় খুলতে চায় মেটা
অনলাইনে নিবন্ধন করার পর অনুষ্ঠানে চূড়ান্ত আমন্ত্রণ পাওয়া কয়েকজন জানান, প্রায় এক মাস আগে আমন্ত্রণ জানানো হয়। রোববার হঠাৎ সহআয়োজক প্রতিষ্ঠান ডিজিটালি রাইট থেকে ইমেইল এবং ফোন করে জানানো হয়েছে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। মেটার কর্মকর্তারা আসবেন না বলে জানিয়েছেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত এসেছে।
বনানীর হোটেল শেরাটন কর্তৃপক্ষ অনুষ্ঠান বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।
এমআর