Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

ছবি ছাড়াই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লোকেশন শেয়ার করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অবস্থান বা লোকেশন শেয়ার করার প্রক্রিয়াটিকে আরও সহজ ও দ্রুত করতে একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে মেটা। বর্তমানে কোনো ছবি বা ভিডিওর ওপর লোকেশন স্টিকার বসিয়ে নিজের অবস্থান জানাতে হয়, তবে নতুন এই ফিচারটি চালু হলে কোনো ধরনের ছবি বা ভিডিও ছাড়াই সরাসরি স্ট্যাটাস হিসেবে লোকেশন পোস্ট করা সম্ভব হবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসছে ভিউ ওয়ান্স ফিচার, এক দেখাতেই উধাও হবে টেক্সট মেসেজ

প্রযুক্তি বিষয়ক ফিচার ট্র্যাকার ডব্লিউএবেটইনফোর প্রতিবেদন অনুযায়ী, অ্যানড্রয়েড অ্যাপের জন্য এই নেটিভ লোকেশন শেয়ারিং ফিচারটি তৈরি করা হচ্ছে এবং এটি গুগল প্লে স্টোরে উপলব্ধ হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণে নজরে এসেছে। 

Location-Sharing-on-WhatsApp-1024x576

নতুন এই সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের আপডেট ট্যাবের স্ট্যাটাস কম্পোজারে একটি আলাদা লোকেশন অপশন দেখতে পাবেন ব্যবহারকারীরা। ফলে আর আলাদা করে গ্যালারি থেকে ছবি বা ভিডিও বেছে নেওয়ার ঝামেলা থাকবে না। ম্যাপ কার্ডের মাধ্যমে স্ট্যাটাসে স্থান ও সম্পূর্ণ ঠিকানা প্রদর্শিত হবে এবং ব্যবহারকারীরা চাইলে নিখুঁত অবস্থানের পরিবর্তে আনুমানিক অবস্থান বা অন্য কোনো জায়গার নামও নির্বাচন করতে পারবেন। বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক ও উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। 

এজেড