Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

সারারাত ওয়াইফাই রাউটার চালু রাখছেন? অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৩ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম

রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘরের লাইট, ফ্যান কিংবা টেলিভিশন বন্ধ করতে আমরা অনেকেই ভুলে যাই না, কিন্তু ওয়াইফাই রাউটারের সুইচ বন্ধ করার কথা প্রায় সবারই মনে থাকে না। বেশিরভাগ বাড়িতেই একবার রাউটার চালু করার পর সেটি টানা মাসকে মাস চলতে থাকে। অনেকেই মনে করেন ছোট্ট এই যন্ত্রটি আর কতটুকুই বা বিদ্যুৎ খরচ করবে, তাই এটি বন্ধ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনার এই ছোট্ট অভ্যাসের কারণে কেবল রাউটারেরই ক্ষতি হয় না, বরং ইন্টারনেটের গতি কমে যাওয়া থেকে শুরু করে সাইবার নিরাপত্তার বড় ঝুঁকিও তৈরি হতে পারে।

টানা মাস ধরে রাউটার চালু থাকলে এর ভেতরের প্রসেসর, চিপসেট এবং মেমোরি অতিরিক্ত গরম হয়ে যায়। এই অতিরিক্ত তাপ সরাসরি যন্ত্রটির কার্যক্ষমতার ওপর প্রভাব ফেলে, যার ফলে ভালো ইন্টারনেট প্ল্যান থাকা সত্ত্বেও ইন্টারনেট স্পিড কমে যেতে পারে। ক্যাশ মেমোরি জমার কারণে হওয়া এই সমস্যা দূর করতে রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ঘণ্টার জন্য রাউটার বন্ধ রাখলে যন্ত্রটি ঠান্ডা হওয়ার সুযোগ পায় এবং সকালে আবার চালু করলে নতুন করে ঠিকভাবে কাজ শুরু করতে পারে। পাশাপাশি, সারারাত ওয়াইফাই নেটওয়ার্ক চালু থাকলে সাইবার অপরাধীরা সহজেই আপনার নেটওয়ার্কে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। 

images

আরও পড়ুন: রাউটারের পাশে এই যন্ত্রগুলো রাখলে কমবে ওয়াইফাই স্পিড

গভীর রাতে যখন আপনি ঘুমাচ্ছেন, তখন হ্যাকাররা রাউটারের পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে আপনার ইন্টারনেট বিনামূল্যে ব্যবহার করতে পারে কিংবা আপনার নেটওয়ার্ককে কোনো অবৈধ কাজেও ব্যবহার করতে পারে। এছাড়া রাতে ফোনের বিভিন্ন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় এবং তথ্য সার্ভারে পাঠায়। রাতে রাউটার বন্ধ রাখলে এই ধরনের অননুমোদিত প্রবেশের আশঙ্কা অনেকটাই কমে যায়।

বিদ্যুৎ সাশ্রয় ও নিরাপত্তার দিক থেকেও রাতে রাউটার বন্ধ রাখা অত্যন্ত জরুরি। সারা বছর চব্বিশ ঘণ্টা রাউটার চালু রাখলে প্রতি মাসেই অতিরিক্ত বিদ্যুতের অপচয় হয়। বিশেষ করে রাতের বেলা যখন কেউ ইন্টারনেট ব্যবহার করেন না, তখন রাউটার বন্ধ রাখলে বিদ্যুৎ সাশ্রয় হয়। এছাড়া রাতে প্রায়ই ভোল্টেজের ওঠানামা বা ঝড়ের সময় আচমকা উচ্চ ভোল্টেজ তৈরি হতে পারে, যা চালু থাকা রাউটারের অ্যাডাপ্টার বা মাদারবোর্ড পুড়িয়ে দিতে পারে। এমনকি পুরনো অ্যাডাপ্টার দীর্ঘক্ষণ গরম হয়ে থাকলে শর্ট সার্কিটের ঝুঁকিও তৈরি হয়। তাই প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে রাউটার বন্ধ করে রাখা নিরাপত্তা এবং বিদ্যুৎ সাশ্রয় উভয় দিক থেকেই একটি দারুণ অভ্যাস।

এজেড