Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

ফ্রিজ চললেই কটকট শব্দ হয়? দুর্ঘটনার আগেই জেনে নিন আসল কারণ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৬ নভেম্বর ২০২৬, ০৯:০২ এএম

চলতে চলতে হঠাৎ করেই ফ্রিজ থেকে বিকট বা কটকট শব্দ হওয়া খুবই সাধারণ একটি বিষয়, যা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। সাধারণত এক বা দুই মিনিট অন্তর ফ্রিজ থেকে এ ধরনের শব্দ বের হলে অনেকেই মনে করেন ফ্রিজটি বুঝি নষ্ট হয়ে গেল। কিন্তু প্রযুক্তিবিদ ও মেকানিকদের মতে, সব সময় ফ্রিজে বড় কোনো ত্রুটি দেখা না দিলেও ছোটখাটো নানা কারণে এমন অদ্ভুত শব্দ হতে পারে।

আরও পড়ুন: শীত আসছে এই সময়ে ফ্রিজের তাপমাত্রা কততে রাখবেন?

ফ্রিজে এ ধরনের অস্বাভাবিক শব্দের পেছনে মূলত কম্প্রেসরে থাকা গ্যাসের মিশ্রণে গোলমাল বড় একটা কারণ হতে পারে। অনেক সময় নির্দিষ্ট গ্যাসের পরিবর্তে অন্য কোনো গ্যাস ব্যবহার করা হলে ফ্রিজে বিকট শব্দ শুরু হয়। এছাড়া ফ্রিজের পেছনের দিকে থাকা কন্ডেন্সার কয়েলের কোনো স্ক্রু বা নাট ঢিলে হয়ে গেলেও এমন আওয়াজ হতে পারে। অনেক সময় কন্ডেন্সার কয়েলের পাইপ সরাসরি ফ্রিজের বডির সংস্পর্শে চলে আসে, যার ফলে কম্পনের কারণে আওয়াজ তৈরি হয়।

Buying-a-New-Refrigerator-3-1116x628.jpg

কম্প্রেসরের ফিটিংস বা সংযোগে কোনো গন্ডগোল থাকলেও ফ্রিজ থেকে উচ্চ শব্দ হতে পারে। বিশেষ করে গরমের সময়ে ফ্রিজের ওপর বাড়তি চাপ পড়ে। তাছাড়া ফ্রিজ যদি কোনো অসমতলমেঝেতে রাখা হয়, তবে কম্প্রেসার ঘোরার সময় অতিরিক্ত কম্পন সৃষ্টি হয় এবং ফ্রিজ থেকে জোরে শব্দ হতে পারে।

CR-Applliances-InlineHero-Best-Refrigerators-Brands-0226

ফ্রিজের সঠিক কার্যকারিতা বজায় রাখতে এর অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রিজ কখনো দেওয়ালের খুব ঘেঁষে রাখা উচিত নয়। ফ্রিজের পেছনে কমপক্ষে ছয় ইঞ্চি ফাঁক রাখা ভালো, যাতে গরম বাতাস সহজে বের হতে পারে এবং কম্প্রেসরের ওপর চাপ কমে যায়। একই সঙ্গে ফ্রিজের পেছনের কালো কন্ডেন্সার কয়েলে অতিরিক্ত ধুলোবালি জমলেও কুলিং সিস্টেম ঠিকঠাক কাজ করে না। এর ফলে একদিকে যেমন বিদ্যুৎ খরচ বেড়ে যায়, অন্যদিকে ফ্রিজ চললে বিরক্তিকর শব্দও হতে পারে।

এজেড