তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ এএম
বর্তমানে শুধু প্রিমিয়াম ফোন নয়, বেশিরভাগ বাজেট ও মিড রেঞ্জের স্মার্টফোনেও ১২০Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট দেখা যাচ্ছে। স্মুথ স্ক্রলিং, উন্নত গেমিং এবং দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেওয়ার জন্য ফোনে এই ফিচার রাখছে সংস্থাগুলো। তবে অনেকের মনেই প্রশ্ন থাকে, ১২০ হার্জ ডিসপ্লে ব্যবহার করলে কি ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়?
সহজ কথায়, এর উত্তর হল হ্যা। বেশ কিছু পরিস্থিতিতে ১২০ হার্জ রিফ্রেশ রেট বেশি ব্যাটারি খরচ করতে পারে। তবে এর প্রভাব ফোনের ডিসপ্লে প্রযুক্তি, ব্রাইটনেস এবং ব্যবহারের ধরনের উপরেও নির্ভর করে।

১২০ হার্জ ডিসপ্লে কীভাবে বেশি ব্যাটারি খরচ করে?
রিফ্রেশ রেট বলতে বোঝায়, প্রতি সেকেন্ডে ডিসপ্লের ছবি কতবার রিফ্রেশ হয়। যেখানে ৬০ হার্জ ডিসপ্লে এক সেকেন্ডে ৬০ বার রিফ্রেশ হয়, সেখানে ১২০ হার্জ ডিসপ্লে এক সেকেন্ডে ১২০ বার রিফ্রেশ হতে পারে। ফোনে বেশি রিফ্রেশ রেট থাকলে স্ক্রলিং এবং অ্যানিমেশন অনেক বেশি স্মুথ দেখায়। তবে স্ক্রিনকে বারবার রিফ্রেশ করতে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হতে পারে।
বিশেষ করে, কেউ যদি দীর্ঘক্ষণ গেম খেলেন অথবা একটানা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন, তা হলে ব্যাটারির উপর এর প্রভাব বেশি দেখা যেতে পারে।
_20261104_112323945.jpeg)
সব মোবাইলেই কি বেশি ব্যাটারি খরচ হয়?
সরাসরি বলতে গেলে, ১২০ হার্জ ডিসপ্লে থাকা প্রতিটি ফোনের ব্যাটারি যে দ্রুত শেষ হবে, এমনটা নয়। বর্তমানে বেশ কিছু ফোনে Adaptive Refresh Rate ফিচার পাওয়া যায়। এই ফিচারের সাহায্যে প্রয়োজন অনুযায়ী ডিসপ্লে নিজেই রিফ্রেশ রেট কমাতে বা বাড়াতে পারে।
আরও পড়ুন: শীতকালে কি ফোন স্লো চার্জ হয়? জানুন আসল সত্যিটা
উদাহরণস্বরূপ, দ্রুত স্ক্রল করার সময় রিফ্রেশ রেট বেড়ে যায়। অন্যদিকে, স্থির ছবি দেখার সময় তা কমে যেতে পারে। এর ফলে ব্যাটারির খরচও কমানো সম্ভব হয়।
এজেড