তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম
প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলেও এ বছর ঐতিহ্য ভেঙে বেস মডেলের আইফোন ১৮ বাজারে আনেনি। সংস্থার ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্টে কেবল আইফোন ১৮ প্রো, প্রো ম্যাক্স এবং একটি ফোল্ডেবল আইফোন ডুও উন্মোচন করা হয়েছে। চিপ ও মেমরির ঘাটতির কারণে বেস মডেলের লঞ্চ আগামী বছরের বসন্ত পর্যন্ত পেছানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বেস মডেলের লঞ্চ পেছানোর পাশাপাশি বর্তমান আইফোন ১৭ সিরিজের দামও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। ভারতে গত বছর ৮২ হাজার ৯০০ রুপিতে লঞ্চ হওয়া আইফোন ১৭-এর দাম প্রায় ১৭ হাজার রুপি বেড়ে এখন ৯৯ হাজার ৯০০ রুপিতে দাঁড়িয়েছে। এছাড়া আইফোন ১৭ই এবং পুরোনো আইফোন ১৬-এর দাম যথাক্রমে ১৫ হাজার ও ১০ হাজার রুপি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

এদিকে, বাজারে আসার সঙ্গে সঙ্গেই আইফোন ১৮ প্রো সিরিজ নিয়ে ক্রেতাদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া
আরও পড়ুন: যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
বর্তমানে ভারতে আইফোন ১৮ প্রো-এর প্রাথমিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯০০ রুপি এবং প্রো ম্যাক্স-এর দাম শুরু হচ্ছে ১ লাখ ৭৯ হাজার ৯০০ রুপি থেকে। আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে আরও সাশ্রয়ী আইফোন ১৮ই, আইফোন এয়ার এবং বেস মডেলের আইফোন ১৮ বাজারে আসতে পারে বলে জল্পনা চলছে।
এজেড