Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

৪জি ওয়াইফাই রাউটার আনল টেলিটক, দাম ৩৪৯৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ এএম

গ্রাহকদের দ্রুত, সহজ ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করার লক্ষ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের নতুন ৪জি ওয়াইফাই রাউটার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

টেলিটক বাংলাদেশ লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী সম্প্রতি টেলিটকের ৪জি ওয়াইফাই রাউটার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

802778084_1566565362181819_1950822504757903382_n

গ্রাহকদের জন্য আকর্ষণীয় এ প্যাকেজে মাত্র ৩৪৯৯ টাকায় পাওয়া যাবে ৪জি ওয়াইফাই রাউটার, টেলিটক সিম এবং ৩.৯৯ জিবি ডাটা। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই টেলিটকের ৪জি নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন অনলাইন কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

আরও পড়ুন: বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’

টেলিটকের ৪জি ওয়াইফাই রাউটার চালুর ফলে বাসা, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সহজ ও সুবিধাজনকভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে এটি টেলিটকের গ্রাহকসেবার পরিধি বৃদ্ধি এবং গ্রাহকদের ক্রমবর্ধমান ইন্টারনেট চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গ্রাহকদের দোরগোড়ায় উন্নত, নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে যাচ্ছে। দেশের মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করাই টেলিটকের অন্যতম প্রধান লক্ষ্য।

এজেড