Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

চ্যাটজিপিটি-জেমিনির লিমিট শেষ? 

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু কথা বলার মাধ্যম নয়, ছবি তৈরি, লেখালেখি, ভিডিও তৈরি, গবেষণা ও অনুবাদসহ বিভিন্ন কাজে দারুণভাবে ব্যবহৃত হচ্ছে। তবে চ্যাটজিপিটি বা জেমিনির মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে ফ্রি ব্যবহারকারীদের জন্য ছবি বা নির্দিষ্ট কিছু ফিচার ব্যবহারের দৈনিক বা সময়ভিত্তিক একটি নির্দিষ্ট সীমা থাকে। সেই মাত্রা পেরিয়ে গেলে কিছুটা সময় অপেক্ষা করতে হয়। তবে বিকল্প কিছু ফ্রি টুল এবং সঠিক প্রম্পট লেখার কৌশল জানা থাকলে এই সীমাবদ্ধতা ছাড়াই অনায়াসে কাজ চালিয়ে নেওয়া সম্ভব।

বিকল্প ফ্রি এআই টুলসমূহ

ছবি তৈরি ও এডিটিংয়ের জন্য পারচেঞ্জ এআই ইমেজ জেনারেটর, ওপেনআর্ট, ডিপএআই এবং ফ্রিপিক এআইয়ের মতো টুলগুলো ব্যবহার করা যেতে পারে। ওপেনআর্টে বিনামূল্যে ছবি তৈরির পাশাপাশি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন বা এডিট করা যায়। এছাড়া মাইক্রোসফট ডিজাইনার এবং অ্যাডোবি ফায়ারফ্লাইয়ে বিনামূল্যে সীমিত পরিসরে ছবি তৈরি করা সম্ভব। বিশেষ করে পারচেঞ্জ এআই টুলটি ব্যবহার করতে কোনো অ্যাকাউন্ট খোলা বা সাইন-আপ করার ঝামেলা পোহাতে হয় না। অন্যদিকে, দ্রুত ভিজ্যুয়াল আর্ট বা ছবি বানানোর জন্য ডিপএআই বেশ উপযোগী।

ai

সঠিক প্রম্পট লেখার কৌশল

শুধু ভালো টুল থাকলেই মনের মতো ছবি পাওয়া যায় না, এর জন্য সঠিক প্রম্পট বা নির্দেশ লেখা অত্যন্ত জরুরি। অনেকেই শুধু ‘একটি সুন্দর ছবি বানাও’ লিখে থাকেন, যা থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। প্রম্পটে স্পষ্টভাবে বিষয়, পরিবেশ, আলোর ধরন, ক্যামেরা অ্যাঙ্গেল, ছবির অনুপাত এবং শৈলী উল্লেখ করতে হবে। কোন স্টাইলে ছবি তৈরি হবে এবং ছবিতে কী কী থাকবে বা থাকবে না, তা বিস্তারিত লিখলে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক নিখুঁত ছবি তৈরি করতে পারে।

আরও পড়ুন: গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

লিমিট শেষ হলে করণীয়

চ্যাটজিপিটি বা জেমিনির মতো প্ল্যাটফর্মগুলোতে টেক্সট চ্যাট, ছবি তৈরি এবং ডেটা অ্যানালাইসিসের আলাদা ব্যবহারের সীমা থাকে। লিমিট শেষ হয়ে গেলে সাধারণত নির্দিষ্ট সময় পর তা রিসেট হয়। তবে জরুরি কাজের প্রয়োজনে মাইক্রোসফট কোপাইলট, পারপ্লেক্সিটি বা অন্যান্য বিকল্প এআই টুল ব্যবহার করা যেতে পারে। এছাড়া বারবার একই প্রম্পট না দিয়ে সংক্ষিপ্ত, পরিষ্কার ও সুনির্দিষ্ট নির্দেশ দিলে এআই খুব দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করতে পারে।

এজেড