Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

ফ্যান-লাইট বারবার অন-অফ করলে কি বিদ্যুৎ সাশ্রয় হয়? জানুন আসল সত্য

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

আমরা প্রায়ই শুনে থাকি যে, কোনো অ্যাপ্লায়েন্স সুইচ অফ করে দিলেই তা আর বিদ্যুৎ খরচ করে না। কিন্তু সত্যি হলো, অ্যাপ্লায়েন্স বন্ধ থাকলেও যদি তা প্লাগে লাগানো থাকে, তবে সেটি ধীরে ধীরে ‘ভ্যাম্পায়ার এনার্জি’ বা স্ট্যান্ডবাই পাওয়ার ব্যবহার করতে থাকে। ফলে অনেকেই মনে করেন যন্ত্রটি বিদ্যুৎ খাচ্ছে না। মূলত আমাদের ঘরে ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র নিয়ে এমন অনেক ভুল ধারণা বা মিথ রয়েছে, যার সত্যতা বেশিরভাগ মানুষই জানেন না। আজ এমনই কিছু প্রচলিত ধারণা ও তার পেছনের আসল সত্য তুলে ধরা হলো।

লাইট-ফ্যান বারবার অন-অফ করলে কি বিদ্যুৎ সাশ্রয় হয়?

অনেকেরই ধারণা, বিদ্যুৎ বাঁচাতে বারবার লাইট বা ফ্যান অন-অফ না করে তা একটানা চালু রাখাই ভালো। কিন্তু বাস্তবে বাল্ব বা অন্যান্য সরঞ্জামের ইনরাশ কারেন্টের (Inrush Current) জন্য যে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়, তা খুবই কম বা প্রায় নগণ্য। বিদ্যুৎ বিলের ওপর এর প্রভাবও প্রায় নেই বললেই চলে। তাই বারবার লাইট অন-অফ করলেও বিদ্যুৎ বিলের অঙ্কে বিশেষ কোনো ফারাক পড়ে না। তবে ঘন ঘন এমনটা করলে লাইট বা ফ্যানের যন্ত্রাংশের ক্ষতি হতে পারে।

আরও পড়ুন: সোলার ব্যাটারি কত বছর টেকে?

ওভেনের দরজা খুললে কি বেশি বিদ্যুৎ খরচ হয়?

খাবার ঠিকমতো গরম হলো কি না তা দেখতে অনেকেই মাঝে মাঝে ওভেনের দরজা খুলে ফেলেন। অনেকের ধারণা, মাত্র কয়েক সেকেন্ডের জন্য দরজা খুললে বুঝি বিদ্যুৎ বিলে কোনো প্রভাব পড়ে না। কিন্তু সত্যি হলো, প্রতিবার ওভেনের দরজা খুললে এর ভেতরের তাপমাত্রা অনেকটা কমে যায়। এরপর ওভেনকে পুনরায় তার নির্ধারিত তাপমাত্রায় পৌঁছাতে বেশি শক্তি খরচ করতে হয়, যার ফলে বাড়তি বিদ্যুৎ অপচয় হয় এবং বিলও বেড়ে যায়।

Top-Myths-About-Electricity-Consumption-You-Should-Stop-Believing

স্মার্ট মিটার কি বেশি বিদ্যুৎ খরচ করে?

স্মার্ট মিটার নিয়ে একটি বড় ভুল ধারণা রয়েছে যে, এগুলো প্রচলিত মিটারের চেয়ে বেশি বিদ্যুৎ টানে বা দ্রুত চলে। কিন্তু বাস্তবে স্মার্ট মিটার সম্পূর্ণ নিখুঁত ও রিয়েল-টাইম বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেয়, যা সাধারণ মিটারে সব সময় সম্ভব হয় না। এর সাহায্যে আপনি নিজের বিদ্যুৎ খরচের ধরন বিশ্লেষণ করে তা নিয়ন্ত্রণে রাখতে সঠিক পদক্ষেপ নিতে পারেন।

যেভাবে বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন

বিদ্যুৎ খরচ কমানোর কোনো জাদুকরি উপায় না থাকলেও দৈনন্দিন জীবনে সামান্য সচেতনতা বড় পার্থক্য গড়ে দিতে পারে। সবসময় ভালো মানের অ্যাপ্লায়েন্স, তার এবং কেবল ব্যবহার করুন। সারাদিন বিদ্যুৎ ব্যবহারের সময় সচেতন থাকুন এবং সনাতনী বাল্বের বদলে শক্তি সাশ্রয়ী LED লাইট ব্যবহার করুন। এছাড়া ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি (BEE)-র স্টার লেবেলযুক্ত গ্যাজেট কিনলে বিদ্যুৎ বিলে উল্লেখযোগ্য সাশ্রয় পাওয়া সম্ভব।

এজেড