Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ এএম

স্মার্টফোন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। যোগাযোগের মাধ্যম ছাড়াও ব্যক্তিগত কাজ থেকে শুরু করে ব্যাংকিং এবং নানা জরুরি কাজে ডিভাইসটি ব্যবহৃত হয়। এসব কাজ করতে গিয়ে ফোনের ক্যামেরা, মাইক্রোফোন এবং লোকেশনের মতো সংবেদনশীল ফিচারগুলো আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে যদি কোনো অপরিচিত অ্যাপকে আপনি ক্যামেরার অনুমতি দিয়ে থাকেন কিংবা ফোনে কোনো সন্দেহজনক অ্যাপ থেকে থাকে, তবে তা বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে। তবে সামান্য কিছু কৌশল জানা থাকলে খুব সহজেই আপনি পরীক্ষা করে নিতে পারবেন যে আপনার ফোনের ক্যামেরা হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে কি না।

বর্তমান সময়ে নতুন অ্যানড্রয়েড এবং আইফোনে ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করা হলে প্রাইভেসি ইন্ডিকেটর দেখা যায়। অ্যানড্রয়েড ফোনে সাধারণত স্ক্রিনের ওপরে সবুজ রঙের একটি ডট বা সংকেত ফুটে ওঠে। কোনো অ্যাপ ক্যামেরা বা মাইক্রোফোন অ্যাক্সেস করলেই এই সংকেত দেখতে পাওয়া যায়। আপনি নিজে ক্যামেরা ব্যবহার না করেও যদি বারবার এমন সংকেত দেখতে পান, তবে অবিলম্বে সতর্ক হওয়া এবং কোন অ্যাপ আপনার ফোনের ক্যামেরা অ্যাক্সেস করছে তা পরীক্ষা করা অত্যন্ত জরুরি।

images

আপনার ফোনের সেটিংস খুলে প্রাইভেসি এবং সিকিউরিটি সেকশনে প্রবেশ করুন। সেখানে পারমিশন ম্যানেজার বা এই ধরনের কোনো অপশন খুঁজে পাবেন। এর ভেতর ক্যামেরা নির্বাচন করলে যে সমস্ত অ্যাপকে আপনি ক্যামেরার অনুমতি দিয়েছেন, সেগুলোর একটি তালিকা দেখতে পাবেন। কোনো অপ্রয়োজনীয় অ্যাপকে ক্যামেরার অনুমতি দেওয়া থাকলে তা সঙ্গে করে সঙ্গে বন্ধ করে দিন।

আরও পড়ুন: পছন্দের ছবি-ভিডিও ডিলিট না করে ফোনের মেমোরি খালি করার উপায়

এছাড়া ফোনের ইনস্টল করা অ্যাপগুলোর তালিকার দিকেও কড়া নজর রাখুন। এমন কোনো অ্যাপ দেখতে পেলে, যা আপনি ইনস্টল করেননি বা যার নাম আপনার পরিচিত নয়, সেটিকে ভালোভাবে যাচাই করে নিন। যেসব অ্যাপ বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও অপ্রয়োজনীয়ভাবে বিভিন্ন অনুমতি চায়, সেগুলো থেকে সবসময় সতর্ক থাকুন। তবে সন্দেহজনক কোনো অ্যাপ ফোন থেকে সরিয়ে ফেলার আগে সেটি কোনো গুরুত্বপূর্ণ সিস্টেম ফিচারের অংশ কি না, তা ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।

hq720

অ্যানড্রয়েড ফোনে প্রাইভেসি ড্যাশবোর্ডের দুর্দান্ত সুবিধা রয়েছে। এখানে আপনি সহজেই দেখতে পারবেন যে সম্প্রতি কোন কোন অ্যাপ ক্যামেরা, মাইক্রোফোন বা লোকেশনের মতো অনুমতি ব্যবহার করেছে। এমন কোনো সময়ে ক্যামেরা ব্যবহারের তথ্য দেখতে পেলে, যখন আপনি নিজে ক্যামেরাভিত্তিক কোনো অ্যাপ খোলেননি, তবে বুঝতে হবে যে সেই অ্যাপের অনুমতি আবার একবার খতিয়ে দেখা প্রয়োজন।

আইফোনেও ক্যামেরা এবং মাইক্রোফোনের অ্যাক্সেসের জন্য বিশেষ প্রাইভেসি ইন্ডিকেটর দেওয়া থাকে। সেটিংস অপশনে গিয়ে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এবং তারপর ক্যামেরায় প্রবেশ করুন। সেখানে কোন কোন অ্যাপকে ক্যামেরা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তা স্পষ্ট দেখতে পারবেন। প্রয়োজন না থাকলে যেকোনো অ্যাপের ক্যামেরা অ্যাক্সেস চিরতরে বন্ধ করে দেওয়া যায়। এর পাশাপাশি অ্যাপ প্রাইভেসি রিপোর্টের মতো আধুনিক ফিচারগুলো বিভিন্ন অ্যাপের অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে আপনাকে বিশেষভাবে সাহায্য করবে।

এজেড