তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ০১:০৪ পিএম
‘নেট এনার্জি মিটারিং’ হলো এমন একটি বিশেষ পদ্ধতি, যার মাধ্যমে কোনো প্রডিউসার বা প্রোসিউমার (যিনি একইসঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করেন) তাদের সোলার বা নবায়নযোগ্য জ্বালানি সিস্টেমকে সরাসরি বিতরণ গ্রিডের সঙ্গে যুক্ত করতে পারেন। এর ফলে গ্রাহক তার ব্যবহারের অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারেন এবং পরবর্তীতে গ্রিড থেকে বিদ্যুৎ গ্রহণ করলে বিতরণ কোম্পানি শুধু আমদানি ও রফতানির মধ্যকার নিট বা সাপেক্ষ পরিমাণের ওপর বিল হিসাব করে থাকে। নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ অনুযায়ী এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত যেভাবে প্যানেল থেকে আয় ও সাশ্রয় করা সম্ভব, তা নিচে তুলে ধরা হলো-
বিদ্যুৎ বিলের সাশ্রয় ও অতিরিক্ত ইউনিটের সমন্বয়: নেট মিটারিং প্রক্রিয়ায় একটি বাই-ডাইরেকশনাল মিটারের মাধ্যমে গ্রিড থেকে গৃহিত বা আমদানিকৃত এবং সোলার প্যানেল থেকে গ্রিডে প্রেরিত বা রফতানিকৃত বিদ্যুতের হিসাব আলাদাভাবে রাখা হয়। নির্দিষ্ট বিলিং সময়ে গ্রিড থেকে নেওয়া মোট বিদ্যুৎ থেকে গ্রিডে সরবরাহকৃত বিদ্যুৎ এবং পূর্ববর্তী মাসের জমে থাকা ক্রেডিট ইউনিট বাদ দিয়ে চূড়ান্ত বিল প্রস্তুত করা হয়। গ্রাহকের রপ্তানির পরিমাণ যদি আমদানির চেয়ে বেশি হয়, তবে বাড়তি অংশ ক্রেডিট হিসেবে পরবর্তী বিলিং বা সেডলমেন্ট periods-এ জমা থাকে।

সঞ্চয় বা ক্রেডিট অর্থের ফেরৎ পাওয়ার সুযোগ: নির্দেশিকা অনুযায়ী তিন মাস অন্তর (প্রতি বছরের মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর মাস শেষে) সেডলমেন্ট পিরিয়ড সম্পন্ন হয়। সেডলমেন্ট পিরিয়ড শেষে প্রোসিউমারের অ্যাকাউন্টে যদি নিট এক্সপোর্টার হিসেবে কোনো ক্রেডিট ইউনিট বা জমা অর্থ অবশিষ্ট থাকে, তবে সংশ্লিষ্ট বিতরণ ইউটিলিটি নির্ধারিত ট্যারিফ হারে সেই অর্থের মূল্য প্রোসিউমারকে পরিশোধ করে। আবেদনপত্র ও চুক্তিতে উল্লেখিত ব্যাংক অ্যাকাউন্ট (BEFTN/NPSB পদ্ধতিতে), মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (নগদ, বিকাশ, রকেট) অথবা চেকের মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়।
ইনসেন্টিভ বা অতিরিক্ত সুবিধা: বিদ্যুৎ বিতরণ ইউটিলিটির জন্য ইনসেন্টিভ হিসেবে রুফটপ সোলার সিস্টেম থেকে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালনের জন্য বিলিং পিরিয়ডের নিট রপ্তানিকৃত বিদ্যুতের ১০% বিতরণ সিস্টেম মেইনটেইনচার্জ হিসেবে গ্রহণ করা হয় এবং এই পরিমাণ নিট রফাতানিকৃত বিদ্যুতের ১০% গ্রাহকের জমা ক্রেডিট ইউনিটের সাথে যুক্ত করা হয়।
তথ্যসূত্র: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি
এজেড