তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ০৯:২৩ এএম
বাড়িতে হাই-স্পিড ওয়াইফাই কানেকশন বসিয়েও অনেক সময় বেডরুমে বা বারান্দায় গেলেই মোবাইলে রেঞ্জ গায়েব হয়ে যায় কিংবা ভিডিও বাফারিং হতে শুরু করে। কিন্তু ইন্টারনেট প্রোভাইডার কোম্পানির কোনো দোষ না থাকলেও, শুধুমাত্র রাউটার ভুল জায়গায় রাখার কারণে বাড়ির ৯০% ইন্টারনেট স্পিড কীভাবে কমে যায়, তা জেনে রাখা জরুরি।
মাটিতে বা নিচে রাখার ভুল: অনেকেই ঘরের সৌন্দর্য রক্ষা বা তার লুকিয়ে ফেলার জন্য রাউটার টিভি ইউনিটের একেবারে নিচে, মেঝেতে বা সোফার পেছনে লুকিয়ে রাখেন। অথচ ওয়াইফাই সিগন্যাল মাটির দিকে নয়, বরং চারপাশে এবং নিচের দিকে ছাতার মতো (Dome shape) ছড়িয়ে পড়ে—এই মৌলিক বিজ্ঞানের দিকে অনেকেরই নজর থাকে না।

সিগন্যালে বাধার কারণ: রাউটার খুব নিচে রাখা হলে সেখান থেকে বের হওয়া রেডিও তরঙ্গ কাঠের সোফা, আলমারি, বিছানা এবং মেঝের কারণে বাধাপ্রাপ্ত হয়। ফলে সিগন্যাল অন্য ঘরে পৌঁছানোর আগেই আসবাবপত্রে শোষিত হয়ে যায় এবং বাড়িতে 'নো নেটওয়ার্ক জোন' তৈরি হয়। এছাড়া টিভি, মাইক্রোওয়েভ ওভেন, ফ্রিজ, বড় আয়না বা ধাতব শো-পিসের কাছাকাছি রাউটার রাখলে ইলেকট্রনিক তরঙ্গ ও প্রতিফলনের কারণে সিগন্যালে মারাত্মক বাধা সৃষ্টি হয়।
সঠিক উচ্চতা ও স্থান: বাড়িতে সর্বোত্তম রেঞ্জ এবং হাই-স্পিড পেতে রাউটার মেঝে থেকে প্রায় ৫ থেকে ৭ ফুট উচ্চতায় (অথবা মানুষের মাথার লেভেলের চেয়ে একটু ওপরে) রাখা উচিত। দেয়ালে বা উঁচু কোনো আলমারির ওপর খোলা জায়গায় এটি স্থাপন করলে তরঙ্গ সহজে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: আপনার ওয়াইফাই কে কে চালায় জানবেন যেভাবে
অ্যান্টেনা ও দূরত্বের সঠিক নিয়ম: রাউটারে যদি দুটি অ্যান্টেনা থাকে, তবে একটি সোজা (Vertical) এবং অন্যটি আড়াআড়ি (Horizontal) ৯০ ডিগ্রি কোণে রাখা উচিত। পাশাপাশি অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস থেকে রাউটার অন্তত ৫ ফুট দূরে রাখা বাঞ্ছনীয়।
এজেড