Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩০ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি। প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি ফোনটিতে থাকছে স্মুথ পারফরম্যান্স, উন্নত ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি।

কাজের জায়গায় সেরাটা দেওয়া থেকে ব্যক্তিগত সময় উপভোগ - দিনের প্রতিটি মুহূর্তে তরুণরা চান স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাস। এই জীবনযাপনকে ঘিরেই ‘স্লে এভরি এজ’ বার্তা নিয়ে এসেছে ভিভো ভি৮০ লাইট ফাইভজি।

অফিসে ক্লায়েন্ট মিটিং বা দিনের শেষে ক্যাফেতে সময় কাটানো - প্রতিটি জায়গাতেই নজর কাড়বে এর ডুয়াল-কার্ভড ডিসপ্লে। ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে দেয় স্পষ্ট ও প্রাণবন্ত ভিজ্যুয়াল। ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০০০ নিট এইচবিএম উজ্জ্বলতা নিশ্চিত করে স্মুথ দেখার অভিজ্ঞতা। বাঁকানো প্রান্ত ফোনটিকে দিয়েছে প্রিমিয়াম লুক, আর ইজি গ্রিপ নিশ্চিত করে আরামদায়ক ব্যবহার।

নিজের আলাদা ছাপ রাখবে ভি৮০ লাইট ফাইভজি। এর স্কাইলাইন ক্যামেরা ডিজাইন যোগ করেছে বাড়তি আকর্ষণ। আড়াআড়ি ক্যামেরা বিন্যাস ও আলোর প্রতিফলনের বিশেষ নকশা প্রথম দেখাতেই তৈরি করে নিজস্ব পরিচয়।

Picture_2

এই পরিচয় আরও ফুটে ওঠে রঙের পছন্দেও। সিল্ক হোয়াইটে রয়েছে মার্জিত লুক, আর স্যাফায়ার ব্লুতে রয়েছে নজরকাড়া উপস্থিতি।

দীর্ঘদিন স্মুথ থাকার কথা মাথায় রেখেই তৈরি ভি৮০ লাইট ফাইভজি। ৪ ন্যানোমিটার প্রযুক্তির ৮-কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর ও ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম মাল্টিটাস্কিংয়েও ফোনকে রাখে দ্রুত ও স্মুথ। এছাড়া গভীর সিস্টেম অপটিমাইজেশন ৫০ মাস বা তার বেশি সময় পারফরম্যান্স মসৃণ রাখতে সাহায্য করে।

দিনের আড্ডা যখন গড়ায় রাতের গল্পে, তখনও মুহূর্ত ধরে রাখে ভি৮০ লাইট ফাইভজি। ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরায় সবাইকে এক ফ্রেমে রাখা যায়, প্রতিটি মুখ থাকে স্পষ্ট। আর ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোট্রেট মোড কম আলোতেও ধরে রাখে স্পষ্ট ডিটেইল।

দিনের শুরু থেকে শেষ - ভি৮০ লাইট ফাইভজি প্রস্তুত প্রতিটি মুহূর্তের জন্য। এর ৭০৫০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ব্যস্ত দিনেও দেয় দীর্ঘ ব্যবহারের নিশ্চয়তা। আর আইপি৬৮ ও আইপি৬৯ ধুলা ও পানি প্রতিরোধী সুরক্ষা থাকায় বৃষ্টি বা ভেজা হাতেও ফোনটি থাকে নির্ভরযোগ্য।

আরও পড়ুন: শাওমির এই পোকো ফোন এক চার্জে চলবে সাড়ে তিন দিন!

ভি৮০ লাইট ফাইভজি পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ৫৯,৯৯৯ টাকা, আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৬৯,৯৯৯ টাকা। এছাড়াও, ০% ইন্টারেস্টে হায়ার পারচেজ ও ইএমআই সুবিধা থাকছে ৯ মাস পর্যন্ত।

নিজের মতো করে দিন কাটাতে প্রয়োজনীয় সব সুবিধা রয়েছে ভি৮০ লাইট ফাইভজি-তে। স্টাইল, গতি ও নির্ভরতার এই সমন্বয় প্রতিদিনের ব্যস্ততা থেকে অবসর - সব মুহূর্তেই দেবে স্বচ্ছন্দ অভিজ্ঞতা।

এজেড