Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

শাওমির এই পোকো ফোন এক চার্জে চলবে সাড়ে তিন দিন!

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩০ আগস্ট ২০২৬, ০৩:১৬ পিএম

শাওমির জনপ্রিয় ব্র্যান্ড পোকো ভারতের বাজারে দুর্দান্ত একটি ব্যাটারি-কেন্দ্রিক স্মার্টফোন নিয়ে হাজির হওয়ার ঘোষণা করেছে। পোকো এক্স এইট পাওয়ার ফাইভ জি নামের এই ফোনে থাকবে বিশাল ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। সংস্থার দাবি, একবার পুরো চার্জ করলে সাড়ে ৩ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আগামী ৪ সেপ্টেম্বর ভারতীয় বাজারে এই ফোনটির আত্মপ্রকাশ হতে চলেছে।

সেপ্টেম্বর মাসে ভারতীয় স্মার্টফোনের বাজারে একাধিক বড় চমক দেখা যেতে চলেছে। অ্যাপল যেমন নয় সেপ্টেম্বর তাদের বড় ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, তেমনই শাওমির জনপ্রিয় ব্র্যান্ড রেডমি এবং পোকো নতুন ফোন নিয়ে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে। রেডমির পর এবার পোকো তাদের নতুন ব্যাটারি-কেন্দ্রিক স্মার্টফোনের ঘোষণা করেছে।

ইতিমধ্যেই পোকো এক্স এইট পাওয়ার ফাইভ জি-র লঞ্চ টিজার প্রকাশ করা হয়েছে। সেখানেই ৪ সেপ্টেম্বর ভারতে ফোনটি লঞ্চের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রচারমূলক কাজের জন্য পোকো ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের সঙ্গে হাত মিলিয়েছে।

gsmarena_001

প্রকাশিত টিজার পোস্টার অনুযায়ী, ফোনটিতে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি থাকছে। কোম্পানির দাবি অনুযায়ী, একবার পুরো চার্জ করার পর ফোনটি সর্বোচ্চ সাড়ে তিন দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। ফলে যারা নিয়মিত বাড়ির বাইরে থাকেন, তাঁদের জন্য এটি বিশেষভাবে সুবিধাজনক হতে পারে। শুধু তাই নয়, পনেরো মিনিট চার্জ করেই সারাদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কথাও জানানো হয়েছে।

ফোনটির ডিজাইনের ঝলকও ইতিমধ্যে সামনে এসেছে। প্রকাশিত ছবিতে পোকো এক্স এইট পাওয়ার ফাইভ জি-র পিছনের অংশ দেখা যাচ্ছে। সেখানে ডুয়াল-টোন হলুদ ফিনিশের পাশাপাশি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ নজরে পড়েছে। ফোনটি নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু লিক প্রকাশ্যে এসেছে এবং এটি মিড-রেঞ্জ সেগমেন্টে আসবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: কোন কোম্পানির ফোন সবচেয়ে বেশি বিক্রি হয়? দেখে নিন তালিকা

শুধু পোকো এক্স এইট পাওয়ার ফাইভ জি নয়, একই দিনে আরও একটি নতুন স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে পোকো। সামাজিক মাধ্যম এক্সে পোকো ইন্ডিয়ার পোস্ট থেকে জানা গেছে, চার সেপ্টেম্বর পোকো এক্স এইট ফাইভ জি-ও 
লঞ্চ হবে। এই মডেলে দেওয়া হবে নয় হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। পোস্ট অনুযায়ী, সম্পূর্ণ চার্জ করার পর ফোনটি সর্বোচ্চ ৩.২ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে।

এজেড