Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

ভুলে দরকারি নোটিফিকেশন ডিলিট করেছেন? এই সিক্রেট সেটিংসে সব ফিরে পাবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩০ আগস্ট ২০২৬, ১০:২৭ এএম

ফোন থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ভুল করে ডিলিট হয়ে গেলে অনেকেই চিন্তায় পড়ে যান যে এবার কীভাবে সেই মেসেজটি আবার দেখা যাবে। তবে স্মার্টফোনে এমন একটি চমৎকার ফিচার রয়েছে, যার সাহায্যে আপনি ফোনে আসা নোটিফিকেশনের সম্পূর্ণ রেকর্ড দেখতে পারেন। ফোন থেকে ভুল করে কোনও প্রয়োজনীয় অ্যালার্ট মুছে গেলে এই বিশেষ উপায়ে তা সহজেই উদ্ধার করা সম্ভব।

বেশিরভাগ নতুন অ্যানড্রয়েড স্মার্টফোনে নোটিফিকেশন হিস্ট্রি নামে একটি দুর্দান্ত ফিচার পাওয়া যায়। এটি ফোনে আসা নোটিফিকেশনগুলোর সমস্ত রেকর্ড সংরক্ষণ করে। এর সাহায্যে ভুল করে ডিলিট হয়ে যাওয়া নোটিফিকেশন আবার দেখা খুব সহজ হয়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ফিচারটি আগে থেকেই অ্যাক্টিভেট বা চালু করে রাখতে হয়। ফিচারটি বন্ধ থাকলে সেটি চালু করার আগের কোনো পুরনো ডিলিট হয়ে যাওয়া নোটিফিকেশন আর দেখা যাবে না।

nubia-redmagic-7s-pro-front-cameras

নোটিফিকেশন হিস্ট্রি চালু করার পদ্ধতি ফোনের ব্র্যান্ড এবং অ্যানড্রয়েড ভার্সন অনুযায়ী কিছুটা আলাদা হতে পারে। সাধারণত এর জন্য কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হয়। প্রথমে সেটিংস খুলে নোটিফিকেশন্স সেকশনে যেতে হবে। এরপর সেখানে নোটিফিকেশন হিস্ট্রি অপশনটি খুঁজে বের করে ইউজ নোটিফিকেশন হিস্ট্রি অপশনটি অন করে দিতে হবে। ফিচারটি অ্যাক্টিভেট হওয়ার পর থেকে ফোনে আসা নতুন নোটিফিকেশনগুলোর রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করা শুরু হবে।

আরও পড়ুন: ছোট্ট QR Code-এর ভেতরে এত তথ্য থাকে কীভাবে? জানুন আসল রহস্য

একবার নোটিফিকেশন হিস্ট্রি চালু হয়ে গেলে ভুল করে ডিলিট হয়ে যাওয়া অ্যালার্ট দেখতে আবার সেটিংসের নোটিফিকেশন্স থেকে নোটিফিকেশন হিস্ট্রিতে যেতে হবে। সেখানে গেলে সম্প্রতি আসা নোটিফিকেশনগুলোর একটি সম্পূর্ণ তালিকা দেখতে পাওয়া যাবে। এই তালিকায় বিভিন্ন অ্যাপ থেকে আসা অ্যালার্টও খুব সহজে দেখা যেতে পারে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ, জিমেইল, ব্যাংকিং অ্যাপ কিংবা অন্য কোনো জরুরি অ্যাপের নোটিফিকেশন ভুল করে সোয়াইপ করে সরিয়ে ফেললেও তার সুনির্দিষ্ট রেকর্ড এখানেই মিলবে।

sddefault

অ্যানড্রয়েডের একাধিক স্মার্টফোনে এই দারুণ সুবিধা পাওয়া যায়। তবে ফোনের কোম্পানি অনুযায়ী এর অবস্থান এবং মেনুর নাম কিছুটা পরিবর্তিত হতে পারে। স্যামসাং, মোটোরোলা, ওয়ানপ্লাস, শাওমি, রিয়েলমি সহ অন্যান্য ব্র্যান্ডের ফোনে সেটিংসের ইন্টারফেস আলাদা হতে পারে। যদি আপনার ফোনে সরাসরি নোটিফিকেশন হিস্ট্রি খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে সেটিংসের ওপরে থাকা সার্চ অপশনে গিয়ে নোটিফিকেশন হিস্ট্রি লিখে সার্চ করলেই সেটি সামনে চলে আসবে।

এজেড