Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

আপনার ফোন ‘ওয়াটার প্রুফ’ কিনা চেক করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৪ আগস্ট ২০২৬, ০৪:৩১ পিএম

বর্ষাকাল চলছে। এই সময়ে অনেক সময় হঠাৎ বৃষ্টিতে ভিজে যেতে হয়। এমন পরিস্থিতিতে আপনার স্মার্টফোন পানি ও ধুলা থেকে কতটা সুরক্ষিত, তা জানতে চাইলে আইপি রেটিং (IP Rating) পরীক্ষা করতে পারেন। এই রেটিং আপনি বাড়িতে বসেই কয়েক মিনিটের মধ্যে যাচাই করতে পারবেন। শুধু এর সহজ পদ্ধতিটি জানা থাকতে হবে।

বর্ষাকালে হঠাৎ শুরু হওয়া তীব্র বৃষ্টিতে আপনার মোবাইল নিরাপদে রাখার সুযোগ অনেক সময় পাওয়া যায় না। বৃষ্টির কারণে পকেটে থাকা স্মার্টফোন কয়েক সেকেন্ডের মধ্যেই ভিজে যায়। এমন সময় ফোন ওয়াটারপ্রুফ না হলে পানির কারণে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই নতুন ফোন কেনার আগে ফোনটি পানি এবং ধুলো থেকে কতটা সুরক্ষা দেয়, তা জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আইপি রেটিং (IP Rating) থেকে যা জানা যায়

এই তথ্য ফোনের আইপি রেটিং থেকে জানা যায়। তবে এটাও বোঝা গুরুত্বপূর্ণ যে বেশিরভাগ ফোনই সম্পূর্ণভাবে পানি থেকে নিরাপদ নয়। আইপি রেটিং শুধু দেখায়, নির্দিষ্ট পরিস্থিতিতে কোনও ডিভাইস পানি এবং ধুলোর বিরুদ্ধে কতটা প্রতিরোধী। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে আপনি নিজের ফোনের ওয়াটার রেজিস্ট্যান্স পরীক্ষা করতে পারেন।

2024-08-21-image-2

১. আগে ফোনের মডেল বুঝে নিন

আপনার ফোনের আইপি রেটিং পরীক্ষা করতে প্রথমেই ফোনের মডেল নম্বর নিশ্চিত করুন। ফোনের Settings খুলে "About Phone" বা "About Device"-এ যান। এখানে ফোনের মডেল সম্পর্কিত তথ্য পাবেন। একবার মডেল নম্বর জানা হয়ে গেলে, তার আইপি রেটিং নির্ধারণ করা সহজ হয়।

২. গুগলে যেভাবে রেটিং খুঁজুন

মডেল নম্বর জানার পর গুগলে ফোনের নাম এবং IP Rating লিখে সার্চ করতে পারেন। উদাহরণ হিসেবে, Google Pixel 8-এর তথ্য জানতে Google Pixel 8 IP Rating লিখে সার্চ করুন। একইভাবে আইফোনের ক্ষেত্রে মডেলের নামের সঙ্গে Water Resistance লিখে তথ্য পাওয়া যেতে পারে। এ ছাড়া ফোনের বাক্স বা ইউজার ম্যানুয়ালেও (User Manual) আইপি রেটিং লেখা থাকতে পারে।

8849_Tank_5_2_1024x1024

৩. কোম্পানির ওয়েবসাইট সবচেয়ে নির্ভরযোগ্য

ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে আলাদা আলাদা তথ্য পাওয়া গেলে সরাসরি ফোন প্রস্তুতকারী সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যান। স্যামসাং, অ্যাপল, গুগল এবং অন্যান্য সংস্থা তাদের ফোনের বিস্তারিত স্পেসিফিকেশনে পানি ও ধুলো থেকে সুরক্ষার তথ্য দিয়ে থাকে।

আরও পড়ুন: আপনার ফোনে এই ক্ষতিকর অ্যাপসগুলো থাকলে এখনই ডিলিট করুন

বর্ষায় ফোন নিরাপদে রাখবেন যেভাবে

আইপি রেটিং জানা থাকলেও ইচ্ছা করে ফোনকে পানির সংস্পর্শে আনা ঠিক নয়। বর্ষাকালে অতিরিক্ত সুরক্ষার জন্য ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করুন। চার্জিং পোর্টে পানি ঢুকে গেলে ফোনটি সঙ্গে সঙ্গে চার্জ করবেন না। প্রথমে পোর্ট এবং ফোন ভালোভাবে শুকিয়ে নিন।

এজেড