Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

এক চার্জে ২ দিন চলবে ওয়ানপ্লাসের নতুন এই ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৫ আগস্ট ২০২৬, ০৯:৩৯ এএম

শক্তিশালী ব্যাটারিতে আন্তর্জাতিক বাজারে এসেছে ওয়ানপ্লাসের নতুন ফোন। যার মডেল ওয়ানপ্লাস ওয়ানপ্লাস এন৬এক্স (OnePlus N6x)। এই ফোনে শক্তিশালী সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। ফা ফুল চার্জে টানা ২ দিন চলবে। যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও দৈনন্দিন ব্যবহারের জন্য নির্ভরযোগ্য ফোন খুঁজছেন, তাদের জন্য এটি দারুণ একটি সুযোগ।

আরও পড়ুন: ফোন দিয়েই ডিএসএলআর মানের ছবি তোলার উপায়

ফোনটি দুটি সংস্করণে বাজারে এসেছে, যার মধ্যে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজযুক্ত মডেলটির দাম ভারতে ১৮,৯৯৯ রুপি এবং ৪ জিবি র‍্যাম ও ১১৮ জিবি স্টোরেজ মডেলটির দাম ২০,৯৯৯ রুপি। তবে নির্দিষ্ট কিছু ব্যাংক কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে এক হাজার ৫০০ রুপির ইনস্ট্যান্ট ডিসকাউন্ট বা ছাড় পাওয়া যাবে।

one

এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। কোম্পানির দাবি অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জ দিলে ফোনটি টানা আড়াই দিন পর্যন্ত অনায়াসে ব্যবহার করা যাবে। ব্যাটারিটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এক হাজার ছয়শো চার্জ সাইকেল পার হওয়ার পরেও এর স্বাস্থ্য ভালো থাকে এবং প্রায় ছয় বছর পর্যন্ত নির্ভরযোগ্য পারফরম্যান্স দেয়। এছাড়া ফোনটিতে ধুলো ও হালকা পানির ছিটে থেকে সুরক্ষার জন্য আইপি৬৪ রেটিং এবং মিলিটারি-গ্রেড স্থায়িত্ব রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩৬০ এপেক্ষ প্রসেসর, ৪ জিবি র‍্যাম এবং বড় হিট ডিসিপেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলেও অতিরিক্ত গরম হতে দেয় না। স্মার্টফোনটি অ্যানড্রয়েড ১৬ ভিত্তিক অক্সিজেনওএস ১৬ অপারেটিং সিস্টেমে চলে।

one

ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে ১৩মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং সামনে পাঁচ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রাখা হয়েছে। সামনে রয়েছে ছয় দশমিক আট ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে। সবচেয়ে বড় কথা, ওয়ানপ্লাস এই ফোনে পুরোনো দিনের সেই তিন দশমিক পাঁচ মিলিমিটার হেডফোন জ্যাক ফিরিয়ে এনেছে, যা তারযুক্ত ইয়ারফোন ব্যবহারকারীদের জন্য একটি বড় সুবিধা। পাশাপাশি এতে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধাও রাখা হয়েছে। সব মিলিয়ে যাদের কাছে ক্যামেরার চেয়ে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং মসৃণ দৈনন্দিন ব্যবহার বেশি গুরুত্বপূর্ণ, তাদের জন্য এই ফোনটি একটি চমৎকার বিকল্প হতে পারে।

এজেড