Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

২, ৪ না কি ৮ অ্যান্টেনার রাউটার ভালো?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০১ আগস্ট ২০২৬, ০৯:৩৩ এএম

অনেকেই মনে করেন যে রাউটারে যত বেশি অ্যান্টেনা থাকবে, ইন্টারনেটের গতিও তত বেশি পাওয়া যাবে। তবে বিষয়টি পুরোপুরি সত্য নয়। এতে কোনো সন্দেহ নেই যে বেশি অ্যান্টেনা থাকা রাউটার সাধারণত আরও স্থিতিশীল ও দ্রুত ইন্টারনেট সংযোগ দিতে পারে। কিন্তু ঘর বা অফিসের আয়তন, একসঙ্গে সংযুক্ত হওয়া ডিভাইসের সংখ্যা, ইন্টারনেট প্ল্যানের গতি এবং ইন্টারনেট ব্যবহারের ধরনের ওপর নির্ভর করে কার জন্য কোন রাউটার উপযুক্ত হবে তা নির্ধারিত হয়। সঠিক সিদ্ধান্ত নিতে তাই প্রতিটি ক্যাটাগরির রাউটার সম্পর্কে ধারণা থাকা জরুরি।

l-intro-1752871013

১ বা ২ রুমের ছোট ঘর বা অফিস কভার করার জন্য ২ অ্যান্টেনার রাউটারই যথেষ্ট। এই ধরনের রাউটারে ডেড জোনের সমস্যা খুব কম হয়। একসঙ্গে ৩ থেকে ৫টি ডিভাইস সংযুক্ত করার পরিকল্পনা থাকলে এবং ইন্টারনেট প্ল্যান ১০০ এমবিপিএস পর্যন্ত হলে এই রাউটার সহজেই গতি বজায় রাখতে পারে। মূলত ওয়েব ব্রাউজিং, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং সাধারণ মানের ভিডিও স্ট্রিমিংয়ের জন্য এটি সেরা বিকল্প। বাজারে এ ধরনের রাউটারের দাম সাধারণত ১০০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে হয়ে থাকে।

4-Antenna-Router-Positioning-1024x576

২ থেকে ৪ অ্যান্টেনার রাউটারে আপগ্রেড করার সবচেয়ে বড় সুবিধা হলো ডুয়াল-ব্যান্ড সাপোর্ট, যার মাধ্যমে ২ দশমিক ৪ গিগাহার্জ এবং ৫ গিগাহার্জ—এই দুটি আলাদা ব্যান্ড পাওয়া যায়। বাড়ি যদি ২ বা ৩ রুমের হয় কিংবা মাঝারি আকারের অফিস হয়, তবে অন্তত ৪ অ্যান্টেনার রাউটার কেনা উচিত। এই রাউটারগুলো ৮ থেকে ১৫টি ডিভাইস সহজেই সংযুক্ত রাখতে পারে এবং ১০০ থেকে ৩০০ এমবিপিএস গতির ইন্টারনেট প্ল্যানের জন্য উপযুক্ত। ফোরকে ভিডিও স্ট্রিমিং, কাজ কিংবা অনলাইন গেমিংয়ের জন্য এটি ভালো পারফরম্যান্স দেয় এবং এর দাম সাধারণত ১ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার ৫০০ টাকা হয়ে থাকে।

আরও পড়ুন: রাউটারের বাংলা অর্থ কী?

AP7988-003_Antenna

অন্যদিকে বড় বাড়ি, ভিলা, ডুপ্লেক্স, বড় কর্পোরেট অফিস বা ক্যাফের জন্য ৮ অ্যান্টেনার রাউটার সবচেয়ে উপযুক্ত। এই ধরনের রাউটারে সহজেই ২৫ থেকে ৫০টি ডিভাইস একসঙ্গে সংযুক্ত করা যায় এবং নেটওয়ার্কে কোনো ল্যাগ দেখা যায় না। ইন্টারনেট প্ল্যান ৫০০ এমবিপিএস থেকে ১ জিবিপিএস বা তার বেশি গতির হলে এই রাউটার বেছে নেওয়া উচিত। ফোরকে বা এইটকে ভিডিও স্ট্রিমিং, মাল্টিপ্লেয়ার গেমিং এবং বাণিজ্যিক কাজের জন্য এটি সবচেয়ে মসৃণ অভিজ্ঞতা দেয়। তবে এই ক্যাটাগরির রাউটারের দাম সাধারণত ১৫ হাজার থেকে ৩৫ হাজার টাকারও বেশি হয়ে থাকে।

এজেড