তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ০১:০১ এএম
আগামী ৩১ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস এন৬এক্স। এটি ভারতীয় বাজারে এই ব্র্যান্ডের নতুন এন-সিরিজের দ্বিতীয় স্মার্টফোন। এর দাম আগের মডেল ওয়ানপ্লাস এন৬-এর তুলনায় কম রাখা হতে পারে। ফোনটি অ্যামাজনের মাধ্যমে বিক্রির জন্য উপলব্ধ হবে।
আরও পড়ুন: আগস্টে আসছে ৭৫০০ এমএএইচ ব্যাটারির রেডমি ১৭
সম্প্রতি প্রকাশিত টিজারে ফোনটির পেছনের ডিজাইন অনেকটাই নর্ড ৫ বা নর্ড সিই ৬ লাইটের মতো দেখা গেছে। এতে উল্লম্ব ক্যামেরা মডিউলে দুটি ক্যামেরা সেন্সর ও নিচে এলইডি ফ্ল্যাশ থাকতে পারে।

ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি সিরিজের প্রসেসর ব্যবহারের সম্ভাবনা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে বড় সিলিকন কার্বন ব্যাটারি এবং অন্তত ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ওয়ানপ্লাস এন৬-এর প্রারম্ভিক দাম ভারতে ২২ হাজার ৯৯৯ রুপি হলেও, এন৬এক্স মডেলটির সম্ভাব্য দাম ১৮ হাজার ৯৯৯ রুপির কাছাকাছি হতে পারে। এছাড়া এটি বক্স থেকে অক্সিজেনওএস সহ আসার সম্ভাবনা রয়েছে।
এজেড