Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

স্মার্টফোনের ফ্রেমে সরু দাগ কেন থাকে? আপনার ফোনে আছে কি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১২ জুলাই ২০২৬, ১১:০৮ এএম

স্মার্টফোনের ফ্রেম বা প্রান্তে থাকা সরু লাইনগুলোকে অনেকেই ফোনের ডিজাইনের অংশ বলে মনে করেন, কিন্তু আসলে এগুলো হলো অ্যান্টেনা ব্যান্ড। এই ব্যান্ডগুলো ছাড়া ফোনে মোবাইল নেটওয়ার্ক, ওয়াইফাই, ব্লুটুথ বা জিপিএস-এর মতো কোনো ওয়্যারলেস পরিষেবা কাজ করতে পারে না।

Phone-body-lines-4-2026-07-80d02855ce69d58e3e9686693d51e38e

ফোন প্রিমিয়াম দেখানোর জন্য যখন থেকে ধাতব বডি ও কাঁচের ব্যবহার শুরু হলো, তখন থেকেই প্রকৌশলীদের সামনে একটি বড় চ্যালেঞ্জ তৈরি হয়। ধাতু বা মেটাল বডি অনেকটা ফ্যারাডে খাঁচার মতো কাজ করে, যা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড বা ওয়্যারলেস সিগন্যালকে বাধা দেয়। ফলে ফোনের ভেতরের অ্যান্টেনার কাছে সিগন্যাল পৌঁছাতে সমস্যা হতো, আর এই সমস্যা দূর করতেই ফোনের ফ্রেমের ওপর প্লাস্টিক বা বিশেষ পদার্থের এই অ্যান্টেনা ব্যান্ড ব্যবহার করা শুরু হয়।

Phone-body-lines-8-2026-07-5a8f226fd61c18ebffd2a46848f724c0

সময়ের সঙ্গে অ্যান্টেনা ব্যান্ডের নকশাতেও পরিবর্তন এসেছে। বর্তমানে অনেক স্মার্টফোনের পাশের ফ্রেমে ডিম্বাকৃতির আলাদা একটি কাটা অংশ দেখা যায়, যা মূলত এমএমওয়েভ ফাইভ-জি অ্যান্টেনার জন্য তৈরি করা হয়। উন্নত ও দ্রুতগতির ফাইভ-জি সংযোগ নিশ্চিত করতে অনেক নির্মাতা সংস্থা এখন এই বিশেষ অ্যান্টেনা উইন্ডো ব্যবহার করছে।

আরও পড়ুন: ফোন চুরি বা হারিয়ে গেলে প্রথমেই যে কাজটি করবেন

তবে বর্তমানে অনেক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান গ্লাস স্যান্ডউইচ নকশা ব্যবহার করছে, যেখানে ফোনের সামনে ও পেছনে কাঁচ থাকে এবং মাঝখানে মেটাল ফ্রেম থাকে। এই নকশার ফলে ফোনের পেছনে আলাদা করে অ্যান্টেনা ব্যান্ড বা প্লাস্টিকের লাইন রাখার প্রয়োজন হয় না এবং এতে অনায়াসেই তারবিহীন চার্জিং-এর মতো আধুনিক সুবিধা যুক্ত করা যায়।

এজেড