Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

এই প্রথম ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১২ জুলাই ২০২৬, ০৯:৪১ এএম

অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন বাজারে আসার গুঞ্জন নিয়ে প্রযুক্তি বিশ্বে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সম্প্রতি আইফোন আলট্রা নামে পরিচিত এই ডিভাইসের একটি ডামি মডেলের ভিডিও প্রকাশ্যে এসেছে। অ্যাপল হ্যাব নামক একটি এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওটিতে সাদা রঙের একটি ফোল্ডেবল ফোনের ডামি দেখানো হয়েছে, যা স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ডের মতো বইয়ের আদলে খোলা ও ভাঁজ করা যায়।

7FtVKUbUQX3G6UxubqEnHE

ডিভাইসটির পেছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে এবং এর নিচের অংশে স্পিকার গ্রিল ও ইউএসবি টাইপ-সি পোর্ট রাখা হয়েছে। এছাড়া ফোনের ভেতরের ডিসপ্লের উপরের বাঁদিকে সেলফি ক্যামেরা থাকার বিষয়টিও ভিডিওতে স্পষ্ট হয়েছে।

images

আরও পড়ুন: ফোন চুরি বা হারিয়ে গেলে প্রথমেই যে কাজটি করবেন

স্যামসাং ২০১৮ সাল থেকেই ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান তৈরি করেছে এবং পরবর্তীতে গুগল, ভিভো, ওয়ানপ্লাস ও শাওমির মতো সংস্থাও একই পথে হেঁটেছে। এখন পর্যন্ত অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল ফোন নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি, তবে বাজার বিশ্লেষকদের ধারণা অনুযায়ী এর দাম ১.৫০ লাখ টাকা থেকে ২ লাখ টাকার মধ্যে হতে পারে। অ্যাপল শেষ পর্যন্ত এই বছরের মধ্যেই তাদের এই নতুন ডিভাইসটি বাজারে আনে কি না, তা দেখার অপেক্ষায় রয়েছে প্রযুক্তিপ্রেমীরা।

এজেড