Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

গুগল সার্চে এআই এজেন্ট: আপনার সার্চ হবে আরও সহজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৮ জুলাই ২০২৬, ০১:৪৭ পিএম

ওয়েবসাইট ঘাঁটাঘাটির ঝামেলার দিন শেষ! আপনার সার্চ অভিজ্ঞতাকে আরও সহজ ও কার্যকর করতে গুগল নিয়ে এলো নতুন এআই এজেন্ট ‘জেমিনি ৩.৫ ফ্ল্যাশ’। সম্প্রতি অনুষ্ঠিত ‘গুগল আই/ও ইভেন্টে গুগলের এই নতুন এআই এজেন্ট পরিচিত করানো হয়। 

এই এজেন্ট আপনার গুগল সার্চকে করবে আরও স্মার্ট। এখন থেকে এটি শুধু তথ্যই দেখাবে না বরং আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজও করবে। এটি আপনার ভাষা বোঝে আপনার দৈনন্দিন অনেক কাজ নিজে থেকেই করে দেবে।

google_AI_Search
এআই এজেন্ট আপনার গুগল সার্চকে করবে আরও স্মার্ট।

গুগলে আপনি কিছু জানতে চাইলে মানুষের মতো সহজ ভাষায় সরাসরি উত্তর বুঝিয়ে দেবে এই এজেন্ট। এটি আপনার আগের করা প্রশ্নগুলোও মনে রাখবে এবং সেই অনুযায়ী গুছিয়ে পরবর্তী উত্তরগুলো দেবে।

আরও পড়ুন: গুগল এআই-তে নতুন চমক, বদলে যাবে এতদিনের অভিজ্ঞতা

আপনার সার্চের অভিজ্ঞতাকে আরও সহজ করতে এখন থেকে শুধু টাইপ করেই নয়, ছবি, ভিডিও, পিডিএফ ফাইল বা ক্রোমের খোলা ট্যাব দিয়েও সরাসরি সার্চ করা যাবে।

google_ai_tool
আপনার পারসোনাল এজেন্ট হিসেবে কাজ করবে গুগল এআই এজন্ট।

ভাবুন তো, আপনি নতুন বাসা খুঁজছেন। আর এই এআই এজেন্ট নিজেই সব টু-লেট ওয়েবসাইট নজরে রেখে আপনাকে তথ্য জানাচ্ছে। এমনকি নতুন কোনো বাসার আপডেট এলে সঙ্গে সঙ্গেই তা আপনাকে জানিয়ে দেবে। এছাড়া, বিউটি পার্লার, প্লাম্বার বা  পোষা প্রাণীর পরিচর্যার মতো প্রয়োজনীয় সেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের মতো ঝামেলার কাজগুলোও নিজ থেকে সামলে নেবে গুগল এআই।

আরও পড়ুন: চ্যাটজিপিটি ও জেমিনি কি সবসময় সত্য বলে?

জটিল কোনো বিষয়কে সহজে বোধগম্য করতে এখন চার্ট, গ্রাফ বা ভিজ্যুয়াল ড্যাশবোর্ডও তৈরি করে দেবে গুগল সার্চ এজেন্ট। পাশাপাশি আপনার অনুমতি নিয়ে এটি জিমেইল, ক্যালেন্ডার ও ফটোজের সঙ্গে যুক্ত হয়ে কয়েক সেকেন্ডেই পুরোনো ইমেল বা নির্দিষ্ট ছবি খুঁজে বের করতে পারবে।

এএ