Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

ইনস্টাগ্রামে রিলস নাকি ফটো পোস্ট: ভাইরাল হওয়ার কৌশল কী?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৭ জুন ২০২৬, ১০:৪২ এএম

এখন তরুণ প্রজন্মের কাছে ইনস্টাগ্রাম অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। রিলস স্ক্রল করা থেকে শুরু করে ছবি পোস্ট করা, সব ক্ষেত্রেই ব্যবহারকারীদের ব্যস্ততা তুঙ্গে। তবে অনেক ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের মনেই প্রশ্ন থাকে, ইনস্টাগ্রামে দ্রুত রিচ বা এনগেজমেন্ট পাওয়ার জন্য কোনটি বেশি কার্যকর—রিলস নাকি সাধারণ ফটো পোস্ট? সম্প্রতি প্রকাশিত বিভিন্ন তথ্যে এই বিষয়ে গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে।

রিলসের দাপট ও নতুন ফলোয়ার পাওয়ার উপায়

শর্ট ভিডিও ফরম্যাটের ক্ষেত্রে ইনস্টাগ্রাম রিলস এখনও শীর্ষস্থানে রয়েছে। আপনি যদি নতুন ফলোয়ারদের কাছে দ্রুত পৌঁছাতে চান, তবে রিলস হলো অন্যতম সেরা মাধ্যম। ইনস্টাগ্রামের অ্যালগরিদম রিলসকে এমন ব্যবহারকারীদের কাছেও পৌঁছে দেয়, যারা এখনও আপনাকে ফলো করেন না। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কম ফলোয়ার থাকা অ্যাকাউন্টগুলোতে সাধারণ ফটো পোস্টের তুলনায় রিলসের রিচ প্রায় দুই থেকে তিন গুণ বেশি হতে পারে। এই কারণেই নতুন ক্রিয়েটররা দ্রুত রিচ বাড়ানোর জন্য রিলসের ওপরই বেশি জোর দিচ্ছেন।

imagen-principal-1024x576

ফটো পোস্ট ও ক্যারোজেল পোস্টের গুরুত্ব

ফটো পোস্ট যে পুরনো হয়ে গেছে তা কিন্তু নয়, বরং এটি এখনও ইনস্টাগ্রাম অ্যালগরিদমের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ‘ক্যারোজেল পোস্ট’ (একসঙ্গে একাধিক ছবি বা স্লাইড) বর্তমানে দারুণ পারফর্ম করছে। কারণ, ব্যবহারকারীরা এই ধরনের পোস্টে বেশি সময় ব্যয় করেন, যার ফলে পোস্টটি শেয়ার বা সেভ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এনগেজমেন্টের দিক থেকে বিচার করলে দেখা যায়, ক্যারোজেল পোস্টের এনগেজমেন্ট রেট অনেক সময় রিলসের চেয়েও বেশি হয়ে থাকে। ইনস্টাগ্রাম এখন কোনো পোস্ট সেভ, কমেন্ট বা একাধিক স্লাইড সোয়াইপ করে দেখলে সেই কনটেন্টকে বাড়তি গুরুত্ব দেয়।

অরিজিনাল বা মৌলিক কনটেন্টের চাহিদা

ইনস্টাগ্রাম এখন কপি-পেস্ট বা শুধুমাত্র এআই দিয়ে তৈরি কনটেন্টের চেয়ে মৌলিক বা অরিজিনাল কনটেন্টকে অনেক বেশি প্রমোট করছে। তাই নিয়মিত রিচ বাড়ানোর ক্ষেত্রে অরিজিনাল কনটেন্ট তৈরির কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

আপনি যদি দ্রুত নতুন দর্শকদের কাছে পৌঁছাতে চান, তবে রিলস বেছে নিন। আর যদি বিদ্যমান ফলোয়ারদের সাথে এনগেজমেন্ট বা সম্পৃক্ততা বাড়াতে চান, তবে ক্যারোজেল ফটো পোস্ট হতে পারে আপনার সেরা কৌশল।

এজেড