Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

জুন মাসেই অ্যাপলের মেগা ইভেন্ট, আসছে আইফোনে নতুন প্রযুক্তি ও এআই চমক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২০ মে ২০২৬, ১১:১১ এএম

নতুন নতুন উদ্ভাবন আর অত্যাধুনিক প্রযুক্তির সম্ভার নিয়ে আবারো হাজির হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। আগামী ৮ জুন থেকে ১২ জুন পর্যন্ত ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘ডব্লিউডব্লিউডিসি ২০২৬’। সারা বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের চোখ এখন অ্যাপলের এই মেগা ইভেন্টের দিকে।

এই সম্মেলনটির উদ্বোধনী অনুষ্ঠান অনলাইনে লাইভস্ট্রিমিং করা হবে। অ্যাপলের অফিশিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং অ্যাপল টিভি থেকে এটি সরাসরি দেখা যাবে। সপ্তাহজুড়ে চলা এই আয়োজনে বিশ্বজুড়ে থাকা অ্যাপলের অ্যাপ প্রস্তুতকারক বা ডেভেলপারদের জন্য থাকবে ১০০টিরও বেশি সেশন। এর পাশাপাশি সীমিত সংখ্যক ডিজাইনার ও শিক্ষার্থী সরাসরি ক্যালিফোর্নিয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন: একের পর এক মামলায় হার, তবু কেন আইনি লড়াইয়ে বেপরোয়া ইলন মাস্ক?

প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, এবারের সম্মেলনে অ্যাপল তাদের আইফোন, ম্যাক, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও ভিশন হেডসেটের জন্য নতুন অপারেটিং সিস্টেমের ঘোষণা দেবে। এর মধ্যে আইফোনের জন্য পরবর্তী সফটওয়্যার সংস্করণ, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’ (Siri)-এর সাথে আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারের সংযোজন এবং নতুন ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ টুলস নিয়ে চমকপ্রদ সব ঘোষণা আসতে পারে।

সম্মেলনের বিভিন্ন সেশনে ডিজাইন, গ্রাফিক্স, গেমিং এবং মেশিন লার্নিংয়ের মতো আধুনিক বিষয়গুলোর ওপর নানা প্রেজেন্টেশন ও প্রশ্নোত্তর পর্ব থাকবে। এছাড়া অ্যাপল হেলথ এবং আইপ্যাড ও ম্যাকের কার্যক্ষমতা বাড়ানোর জন্য নতুন আপডেটের তথ্যও এই আসর থেকে সামনে আসতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

এজেড