images

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে আসছে ‘আফটার রিডিং’ ফিচার: পড়ার পরই ডিলিট হবে মেসেজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৯ মে ২০২৬, ১২:০১ এএম

মেসেজিংয়ের দুনিয়ায় ব্যবহারকারীদের গোপনীয়তা আরও বাড়াতে ‘আফটার রিডিং’ নামে নতুন একটি ফিচার নিয়ে আসছে জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে কোনো মেসেজ পড়ার পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। বর্তমানে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অপশনে সময় নির্ধারণের সুযোগ থাকলেও তা মেসেজ পাঠানোর পর থেকেই কার্যকর হয়, তবে নতুন এই আপডেটে টাইমার শুরু হবে প্রাপক মেসেজটি পড়ার পর থেকে।

রিপোর্ট অনুযায়ী, আপাতত আইওএস বিটা ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আইফোন ব্যবহারকারীরা টেস্টফ্লাইট প্রোগ্রামের মাধ্যমে এটি ব্যবহার করতে পারছেন। শিগগিরই এটি অ্যানড্রয়েডসহ সকল সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। এই ফিচারটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে ম্যানুয়ালি এটি চালু করতে হবে।

WA_AFTER_READING_WITH_TIMER_DISAPPEARING_MESSAGES_FEATURE_IOS

নতুন এই ব্যবস্থায় মেসেজ পড়ার পর তা মুছে যাওয়ার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া যাবে। এখানে ৫ মিনিট, ১ ঘণ্টা কিংবা ১২ ঘণ্টার মতো বিভিন্ন অপশন থাকতে পারে। তবে যদি প্রাপক নির্দিষ্ট সময়ের মধ্যে মেসেজটি না পড়েন, তবে হোয়াটসঅ্যাপ ২৪ ঘণ্টা পর সেটি নিজে থেকেই ডিলিট করে দেবে। বিদ্যমান ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিনের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ সিস্টেমের পাশাপাশি এটি অতিরিক্ত সুবিধা হিসেবে কাজ করবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে অজানা ফাইল বা লিংক খুললেই হতে পারে বিপদ

ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাই এই ফিচারের মূল লক্ষ্য। অনেক সময় এমন কিছু তথ্য আদান-প্রদান করা হয় যা দীর্ঘসময় চ্যাটে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে, সেক্ষেত্রে এই ফিচারটি অত্যন্ত কার্যকর হবে। যদিও সবার জন্য এই সুবিধা কবে নাগাদ চালু হবে সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি, তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এর পরিধি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এজেড