images

তথ্য-প্রযুক্তি

বাংলাদেশে ৩ কোটিরও বেশি রাউটার বিক্রির মাইলফলক টিপি-লিংকের

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

১৭ মে ২০২৬, ১০:০১ এএম

চীনের এক নম্বর নেটওয়ার্কিং ব্র্যান্ড টিপি-লিংক বাংলাদেশের বাজারে ৩ কোটিরও বেশি রাউটার বিক্রির অনন্য এক মাইলফলক স্পর্শ করেছে। রবিবার রাজধানীর ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে টিপি-লিংকের পরিবেশক প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেড আয়োজিত ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং’ অনুষ্ঠানে এই অভাবনীয় সাফল্যের তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টিপি-লিংক প্রাইভেট লিমিটেডের (সার্ক) ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং বলেন, “বাংলাদেশের প্রতিটি প্রান্তরে নির্ভরযোগ্য ও দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে টিপি-লিংক কাজ করে যাচ্ছে। ৩ কোটি রাউটার বিক্রির এই সাফল্য আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে টিপি-লিংক সবসময় বদ্ধপরিকর।”

696105121_1489026866188246_1844694579859314074_n

সংবাদ সম্মেলনে এক্সেল টেকনোলজিস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর টিপু সুলতান বাংলাদেশে টিপি-লিংকের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বা কারখানা স্থাপনের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি জানান, ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং ব্যক্তিগতভাবে বাংলাদেশ সফর করে উৎপাদনের সম্ভাবনাগুলো যাচাই করেছেন। 

টিপু সুলতান বলেন, "ব্যবসায়িক ভলিউমের দিক থেকে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করা অত্যন্ত লাভজনক ও যৌক্তিক। তবে এর জন্য সরকারের সরাসরি সহযোগিতা ও উৎপাদনবান্ধব নীতিমালার প্রয়োজন। অনুকূল পরিবেশ পেলে দ্রুতই বাংলাদেশে টিপি-লিংকের নিজস্ব উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে।"

666908640_2037880383471535_7418893488369378454_n

আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে টিপি-লিংক ‘১ গোল ১ নেটওয়ার্ক’ নামক একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, "গ্রাহকদের আস্থা ও অংশীদারদের ভালোবাসাই আমাদের এই দীর্ঘ পথচলার শক্তি। ৩ কোটি গ্রাহকের এই মাইলফলক আমাদের দায়িত্ব ও সেবার মানকে আরও উন্নত করতে উৎসাহিত করবে।"

অনুষ্ঠানে টিপি-লিংকের বিভিন্ন বিশেষায়িত সাব-ব্র্যান্ডের কার্যক্রমও বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে এন্টারপ্রাইজ গ্রেডের নেটওয়ার্কিং সলিউশন ‘ওমাদা’, এআই-চালিত উন্নত সিকিউরিটি ক্যামেরা ‘ভিজি’, আধুনিক স্মার্ট হোম অটোমেশন পণ্য ‘ট্যাপো’ এবং সাশ্রয়ী ও উচ্চ পারফরম্যান্সের হোম নেটওয়ার্কিং পণ্য ‘মার্কোসিস’। বাংলাদেশের বাজারে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে শ্রেষ্ঠত্ব বজায় রাখা টিপি-লিংক ৩ কোটি রাউটার বিক্রির এই রেকর্ডের মাধ্যমে দেশের ডিজিটাল কানেক্টিভিটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল।

এজেড