images

তথ্য-প্রযুক্তি

সিরি এআই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ: ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১২ মে ২০২৬, ০১:২৪ পিএম

আইফোন ব্যবহারকারীদের বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় বড় অংকের সমঝোতায় পৌঁছেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা 'অ্যাপল ইন্টেলিজেন্স' (Apple Intelligence) সংক্রান্ত উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করতে না পারায় সংস্থাটি গ্রাহকদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে।

ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে গত বছর এই মামলাটি দায়ের করা হয়। ব্যবহারকারীদের মূল অভিযোগ ছিল, অ্যাপল তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট 'সিরি' (Siri)-র একটি উন্নত সংস্করণ ২০২৪ সালের মধ্যে আনার কথা বললেও তা বাস্তবে আসেনি। 

আরও পড়ুন: গাড়িতে জেমিনি এআই: বদলে যাবে আপনার ড্রাইভিং অভিজ্ঞতা

অভিযোগকারীরা দাবি করেন, এমন সব প্রযুক্তির প্রচার করা হয়েছে যা বর্তমানে নেই এবং অদূর ভবিষ্যতে আসার সম্ভাবনাও কম। মূলত আইফোন বিক্রি বাড়াতেই এমন অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়।

siri

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে যারা আইফোন ১৫ ও ১৬ মডেলগুলো কিনেছেন, তারা এই ক্ষতিপূরণের আওতায় আসতে পারেন। আদালত এই সমঝোতা অনুমোদন করলে ক্ষতিগ্রস্ত প্রত্যেক গ্রাহক ২৫ থেকে ৯৫ ডলার পর্যন্ত পেতে পারেন।

যদিও এই সমঝোতায় অ্যাপল কোনো দায় বা দোষ স্বীকার করেনি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যেই তারা এই বিরোধ মেটাতে চায়। নতুন সিরি ও অন্যান্য এআই ফিচার আনার কথা থাকলেও কর্মী পরিবর্তনসহ অভ্যন্তরীণ নানা জটিলতায় তা সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে অ্যাপল এখন গুগলের 'জেমিনি এআই' ব্যবহার করার পরিকল্পনা করছে। 

এজেড