Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

লাখ লাখ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করল মেটা, ফলোয়ার হারালেন তারকারা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১২ মে ২০২৬, ১০:০৫ এএম

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম তাদের ইতিহাসে অন্যতম বড় এক ‘সাফাই অভিযান’ শুরু করেছে। ২০২৬ সালের এই বিশেষ পদক্ষেপে প্ল্যাটফর্মটি থেকে রাতারাতি লক্ষ লক্ষ ভুয়া বা বট অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।

মূলত প্ল্যাটফর্মে স্বচ্ছতা বজায় রাখা এবং বাস্তব ব্যবহারকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বা এনগেজমেন্ট বাড়ানোর লক্ষ্যেই মেটা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের নামী তারকা এবং বড় বড় ব্র্যান্ডগুলোর ওপর, যাদের ফলোয়ার সংখ্যা হঠাৎ করেই অনেকটা কমে গেছে।

এই শুদ্ধি অভিযানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মার্কিন তারকা কাইলি জেনার। তার অ্যাকাউন্ট থেকে এক নিমিষেই প্রায় ১ কোটি ৪০ লাখ ফলোয়ার কমে গেছে। শুধু কাইলি নন, বিশ্বজুড়ে অনেক ইনফ্লুয়েন্সার ও সেলিব্রিটিদের জনপ্রিয়তার তালিকায় এই পতনের প্রভাব পড়েছে। 

Instagram-is-not-doing-enough-to-keep-children-safe

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানায় যে অনেক ব্যবহারকারী কৃত্রিম উপায়ে বট ব্যবহার করে ফলোয়ার, লাইক বা কমেন্ট বাড়িয়ে নিতেন। এই ধরনের কৃত্রিম জনপ্রিয়তা বন্ধ করে প্ল্যাটফর্মটিকে সত্যিকারের ব্যবহারকারীদের জন্য আরও বিশ্বাসযোগ্য করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে অজানা ফাইল বা লিংক খুললেই হতে পারে বিপদ

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি তাদের নিয়মিত প্রক্রিয়ারই একটি অংশ। এর মাধ্যমে পর্যায়ক্রমে নিষ্ক্রিয় এবং সন্দেহজনক অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলা হয়। তবে এতে সাধারণ ও সক্রিয় ব্যবহারকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যদি কোনো বৈধ অ্যাকাউন্ট ভুলবশত এই প্রক্রিয়ার মুখে পড়ে বা সাসপেন্ড হয়, তবে যথাযথ পর্যালোচনার মাধ্যমে তা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে এবং এই ধরনের পদক্ষেপ এড়াতে কোনো থার্ড-পার্টি অ্যাপ বা বটের মাধ্যমে ফলোয়ার না বাড়ানোর পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

এজেড