images

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে অজানা ফাইল বা লিংক খুললেই হতে পারে বিপদ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১২ মে ২০২৬, ০৯:৫০ এএম

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে সম্প্রতি বড় ধরনের দুইটি নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। মেটা তাদের ২০২৬ সালের সিকিউরিটি অ্যাডভাইজরিতে জানিয়েছে যে, এই ত্রুটিগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এবং ডিভাইসকে ঝুঁকির মুখে ফেলতে পারত। 

যদিও মেটা দ্রুত আপডেটের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করেছে, তবুও কোটি কোটি ব্যবহারকারীর নিরাপত্তার স্বার্থে বিশেষজ্ঞ এবং কোম্পানি উভয়ই সবাইকে দ্রুত অ্যাপ আপডেট করে নেওয়ার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে।

shutterstock_1452139706

এই নিরাপত্তা ত্রুটিগুলোর মধ্যে একটি ছিল এআই ভিত্তিক মেসেজ ফিচারের সঙ্গে যুক্ত। এর মাধ্যমে আক্রমণকারীরা বিশেষভাবে তৈরি করা মেসেজ পাঠিয়ে ব্যবহারকারীকে অজান্তেই ক্ষতিকর কোনো লিঙ্কে রিডাইরেক্ট করে দিতে পারত। অন্য একটি ত্রুটি পাওয়া গেছে হোয়াটসঅ্যাপের উইন্ডোজ ভার্সনে, যেখানে সাধারণ ইমেজ বা ডকুমেন্টের আড়ালে ক্ষতিকর ফাইল পাঠিয়ে ব্যবহারকারীকে বিভ্রান্ত করার সুযোগ ছিল। সাইবার বিশেষজ্ঞদের মতে, এই বাগগুলো সরাসরি ফোন হ্যাক না করলেও হ্যাকারদের জন্য আক্রমণ করার পথ অনেক সহজ করে দেয়।

আরও পড়ুন: গুগলে বড় পরিবর্তন: কিউআর কোড স্ক্যান ছাড়া খুলবে না ওয়েবসাইট

মেটা নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত এই ত্রুটিগুলো ব্যবহার করে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। তবে কোনো ঝুঁকি না নিয়ে ব্যবহারকারীদের দ্রুত গুগল প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনটি আপডেট করে নিতে বলা হয়েছে। সেই সঙ্গে অপরিচিত নম্বর থেকে আসা কোনো সন্দেহজনক লিঙ্ক বা ফাইল খোলার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এজেড