images

তথ্য-প্রযুক্তি

এসি ও ফ্যান কি একসঙ্গে চালানো ঠিক? বিদ্যুৎ বিল কমাতে জেনে নিন আসল কৌশল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১১ মে ২০২৬, ১২:১৭ পিএম

তীব্র গরমে স্বস্তি পেতে এসি এখন অনেকেরই নিত্যসঙ্গী। কিন্তু এই এসির বিল নিয়ে দুশ্চিন্তারও শেষ নেই। ঘর দ্রুত ঠান্ডা করতে বা এসির ওপর চাপ কমাতে অনেকেই একই সঙ্গে সিলিং ফ্যান ও এসি চালিয়ে রাখেন। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে, এতে কি বিদ্যুৎ বেশি খরচ হচ্ছে, নাকি বিল কমছে? বিশেষজ্ঞরা বলছেন, সঠিক নিয়ম জানলে এসি ও ফ্যান একসঙ্গে চালিয়েও মাসের বিদ্যুৎ বিল ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব।

যেভাবে কাজ করে এই যুগলবন্দী

অনেকের ধারণা এসি ও ফ্যান একসঙ্গে চালালে মিটারের চাকা দ্রুত ঘোরে, কিন্তু বিষয়টি আসলে উল্টা। এসি যখন ঘর ঠান্ডা করে, সেই বাতাস অনেকটা ভারি হওয়ায় নিচের দিকে জমে থাকে। ফ্যান চালানো হলে সেই ঠান্ডা বাতাস দ্রুত সারা ঘরে ছড়িয়ে পড়ে। ফলে ঘর অনেক দ্রুত শীতল হয় এবং এসির কম্প্রেসরের ওপর বাড়তি চাপ পড়ে না।

ac_main_20240426_160106618

তাপমাত্রা বাড়িয়ে সাশ্রয়

এসি ও ফ্যান একসঙ্গে চালানোর সবচেয়ে বড় সুবিধা হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ। ফ্যানের বাতাসের কারণে এসির তাপমাত্রা ১৮ বা ২০ ডিগ্রিতে না রেখে অনায়াসেই ২৪ থেকে ২৬ ডিগ্রিতে রাখা যায়।

আরও পড়ুন:সি রুমে ফ্যান চালান? জানুন কাজটি ঠিক না ভুল

বিশেষজ্ঞরা জানান, এসির তাপমাত্রা প্রতি এক ডিগ্রি বাড়ানোর ফলে প্রায় ৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। এই পদ্ধতিতে নিয়মিত এসি ব্যবহার করলে মাস শেষে বিদ্যুৎ বিল ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

ac-fan_20240426_160204543

স্থায়িত্ব ও আরামদায়ক পরিবেশ

একটানা এসি চললে ঘরে অনেক সময় অতিরিক্ত শুষ্ক বা কনকনে ঠান্ডা ভাব তৈরি হয়। ফ্যান চললে ঘরে বায়ু চলাচল বা 'এয়ার সার্কুলেশন' ভালো থাকে, যা পরিবেশকে আরও আরামদায়ক করে তোলে। এছাড়া এসির ওপর লোড কম পড়ায় যন্ত্রটির মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ খরচ কমে এবং দীর্ঘকাল ভালো থাকে।

তাই গরম থেকে বাঁচতে এবং পকেটের টাকা সাশ্রয় করতে এসি চালানোর সময় মাঝারি গতিতে ফ্যান চালিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ। এতে ঘর যেমন দ্রুত ঠান্ডা হবে, তেমনি বিদ্যুৎ বিলও থাকবে আপনার সাধ্যের মধ্যে।

এজেড