তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১ মে ২০২৬, ০৯:৪২ এএম
বাংলাদেশে টেকনো স্পার্ক ৫০ সিরিজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর মাত্র ১০ দিনেই স্মার্টফোন প্রেমীদের নজর কেড়েছে। বিশেষ করে এই লাইনআপের মূল আকর্ষণ স্পার্ক ৫০ ফাইভজি-এর পারফরম্যান্স এবং ব্যবহারযোগ্যতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে, শক্তিশালী ফাইভজি প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা আর বিশাল ব্যাটারির সমন্বয় ফোনটিকে বর্তমান সময়ের অন্যতম ভ্যালু ফর মানি ডিভাইসে পরিণত করেছে। এটি আসলে এমন একটি ডিভাইস যা লোকদেখানো ফিচারের চেয়ে বরং নিয়মিত ও দীর্ঘসময় ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

ফোনটি হাতে নিলেই প্রথমে নজরে আসবে এর ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ রিফ্রেশ রেটের বড় ডিসপ্লে। ফলে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ওয়েব ব্রাউজিং বা এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়ার অভিজ্ঞতা হয় অত্যন্ত মসৃণ। গ্লোবাল রিভিউগুলোতেও এর মজবুত ডিজাইন এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের প্রশংসা করা হয়েছে। ডিভাইসটিতে ব্যবহৃত মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসর দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করে, যা দৈনন্দিন যোগাযোগ ও বিনোদন থেকে শুরু করে হালকা ধাঁচের গেমিং—সবকিছুতেই সাবলীল অভিজ্ঞতা প্রদান করে।

ব্যাটারি লাইফ হলো স্পার্ক ৫০ ফাইভজি-এর অন্যতম বড় শক্তি। এতে থাকা ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের ফলে ফোনটির চার্জিং নিয়ে ব্যবহারকারীকে মোটেও দুশ্চিন্তা করতে হয় না। দীর্ঘ যাতায়াত বা সারাদিন টানা ইন্টারনেটে সক্রিয় থাকার পরও বারবার চার্জ দেওয়ার ঝামেলা পোহাতে হয় না। যারা চার্জিং নিয়ে বাড়তি বিড়ম্বনা এড়াতে চান, তাদের জন্য এই শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ ফোনটিকে বিশেষভাবে উপযোগী করে তুলেছে।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে খুব সহজে স্পষ্ট ও প্রাণবন্ত ছবি তোলা সম্ভব। দিনের আলোতে ভালো মানের ফটোগ্রাফির জন্য ফোনটি বেশ কার্যকর, যা পারিবারিক মুহূর্ত বা সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরির কাজে দারুণ সহায়তা করে। এছাড়া আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি, টেকনো এআই এবং ফ্রিলিংক ২.০-এর মতো আধুনিক ফিচারগুলো ফোনটির ব্যবহারিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ ও পরিপূর্ণ করে তুলেছে।
আরও পড়ুন: দামি স্মার্টফোন কতটা কাজের?

ফাইভজি মডেলের পাশাপাশি ফোরজি সংস্করণটিও ফিচারের দিক থেকে বেশ শক্তিশালী। বিশেষ করে যারা ব্যাটারি ব্যাকআপকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তাদের জন্য এতে রয়েছে আরও বিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়া ১২০ হার্জ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ডুয়াল স্টেরিও স্পিকার এবং আইআর রিমোট কন্ট্রোলের মতো কার্যকর ফিচারগুলো এই বাজেটে একে আকর্ষণীয় করে তুলেছে।

বাংলাদেশের বাজারে বর্তমানে ৪জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টে স্পার্ক ৫০ ফোরজি পাওয়া যাচ্ছে ১৭,৪৯৯ টাকায় এবং ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্ট ১৯,৯৯৯ টাকায়। অন্যদিকে স্পার্ক ৫০ ফাইভজি-এর ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের বর্তমান বাজারমূল্য ২৩,৯৯৯ টাকা। সামগ্রিকভাবে সাশ্রয়ী বাজেটে আধুনিক কানেক্টিভিটি এবং শক্তিশালী পারফরম্যান্সের জন্য নতুন এই সিরিজটি বর্তমান বাজারে অন্যতম ভরসার নাম।
এজেড