images

তথ্য-প্রযুক্তি

রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ পেলেন ভক্তরা

নিজস্ব প্রতিবেদক

১০ মে ২০২৬, ০৫:১১ পিএম

রবি’র একটি ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশ জাতীয় দল ও ইংল্যান্ডের লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেলেন কয়েকজন ফুটবল ভক্ত।

রবি আজিয়াটা পিএলসির উদ্যোগে আয়োজিত ‘হামজা অ্যান্ড ফ্যানস’ অনুষ্ঠানে ভক্তরা তাদের প্রিয় তারকার সঙ্গে সময় কাটান। সম্প্রতি ‘শেরাটন ঢাকা’তে অনুষ্ঠিত এক আয়োজনে তারা হামজা চৌধুরীর সঙ্গে কথা বলেন, একসঙ্গে ছবি তোলেন এবং স্মরণীয় মুহূর্ত উপভোগ করেন।

এ সুযোগ পেতে দেশজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের হামজা চৌধুরীর পোস্টার বা কাটআউটের সঙ্গে সেলফি তুলে তা রবির অফিসিয়াল ফেসবুক পেজে অথবা নিজের প্রোফাইলে #parbetumio হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করতে হয়। গত ১ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে দেশজুড়ে ব্যাপক সাড়া পাওয়া যায়।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও কক্সবাজারে রবি কাস্টমার কেয়ার পয়েন্টে হামজা চৌধুরীর পোস্টার বা কাটআউট ব্যানার স্থাপন করা হয়। 

ভক্তরা সেখানে সেলফি তুলে এই ক্যাম্পেইনে অংশ নেন। পোস্ট করা ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লাইক, লাভ বা কেয়ার রিয়েকশন পাওয়া ছবিগুলো থেকে বিজয়ী নির্বাচন করা হয়।

রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, হামজা চৌধুরী ও তার ভক্তদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছি।


এমআর/এফএ