images

তথ্য-প্রযুক্তি

ফেসবুকে নিজের নামের পাশে ‘ফলো’ বাটন যুক্ত করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১০ মে ২০২৬, ১০:৫২ এএম

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাধারণত ব্যক্তিগত প্রোফাইলে ‘অ্যাড ফ্রেন্ড’ বাটন থাকে। তবে সেলিব্রেটি বা জনপ্রিয় ব্যক্তিদের মতো নিজের নামের পাশে ‘ফলো’ বাটন যুক্ত করা এখন বেশ সহজ। এর ফলে কেউ আপনার বন্ধু তালিকায় না থাকলেও আপনাকে অনুসরণ করতে পারবে। আপনার পাবলিক পোস্টগুলো তাদের নিউজফিডে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। কম্পিউটার বা স্মার্টফোন, উভয় মাধ্যম থেকেই এই সুবিধা চালু করা সম্ভব।

maxresdefault

কম্পিউটার ব্যবহারকারীরা যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে লগ-ইন করে ডান পাশের উপরের মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ হয়ে ‘সেটিংস’ অপশনে যাবেন। সেখান থেকে বাম পাশের কলামে থাকা ‘প্রাইভেসি’ অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর ‘পাবলিক পোস্টস’ অপশনে গিয়ে ‘হু ক্যান ফলো মি’ (Who Can Follow Me)-এর পাশে থাকা ড্রপডাউন মেনু থেকে ‘পাবলিক’ নির্বাচন করে দিলেই ফলো বাটন সক্রিয় হয়ে যাবে।

আরও পড়ুন: ফেসবুক নিরাপদ রাখতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করবেন যেভাবে

স্মার্টফোন অ্যাপ থেকে এই সুবিধা চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপের মেনু বাটন থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে যেতে হবে। এরপর ‘সেটিংস’ বাটনে ক্লিক করে ‘প্রোফাইল সেটিংস’ অপশনটি বেছে নিতে হবে। সেখানে ‘পাবলিক পোস্টস’ নামে একটি বিভাগ পাওয়া যাবে। এর অধীনে থাকা ‘হু ক্যান ফলো মি’ শিরোনামের নিচের অপশনটি ‘পাবলিক’ করে দিলেই আপনার প্রোফাইলে ফলো বাটনটি যুক্ত হয়ে যাবে। এর মাধ্যমে আপনার পরিচিতির পরিধি আরও বাড়বে এবং সহজেই অন্যদের কাছে পৌঁছানো সম্ভব হবে।

এজেড