তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩ মে ২০২৬, ১২:০৫ পিএম
এখন শিক্ষার্থীদের পড়াশোনা কেবল বই-খাতায় সীমাবদ্ধ নেই। কোডিং, ভিডিও এডিটিং থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েশন, সবকিছুর জন্যই এখন প্রয়োজন একটি শক্তিশালী ল্যাপটপ। বিশেষ করে ২০২৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারের গুরুত্ব বেড়েছে বহুগুণ। পারফরম্যান্স, ব্যাটারি লাইফ এবং উন্নত ডিসপ্লের সমন্বয় রয়েছে এমন ৫টি ল্যাপটপের বিস্তারিত নিচে তুলে ধরা হলো-
১. এইচপি ল্যাপটপ ১৫-এফডি১৪৪৪টিইউ (HP Laptop 15-fd1444TU)
বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্সের জন্য এটি শিক্ষার্থীদের কাছে অন্যতম জনপ্রিয় মডেল।
প্রসেসর: ইন্টেল কোর আই৫ ১২০ইউ (সর্বোচ্চ ৫.০ গিগাহার্টজ)।
ডিসপ্লে: ১৫.৬ ইঞ্চি এফএইচডি অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে।
মেমোরি ও স্টোরেজ: ৮ জিবি ডিডিআর৪ র্যাম এবং ৫১২ জিবি এসএসডি।
২. লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই (Lenovo IdeaPad Slim 5i)
প্রিমিয়াম মিড-রেঞ্জ ল্যাপটপ হিসেবে এটি দুর্দান্ত গতি ও স্টোরেজ সুবিধা দেয়।
প্রসেসর: ১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই৫-১৩৪২০এইচ।
ডিসপ্লে: ১৬ ইঞ্চি ২.৮কে (OLED) ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট।
মেমোরি ও স্টোরেজ: ১৬ জিবি ডিডিআর৫ র্যাম এবং ১ টিবি এসএসডি।
৩. ম্যাকবুক এয়ার এম৪ (MacBook Air M4)
সৃজনশীল কাজ যেমন ভিডিও এডিটিং বা মিউজিক প্রোডাকশনের জন্য এটি সেরা পছন্দ।
প্রসেসর: ১০-কোর সিপিইউ এবং ৮-কোর জিপিইউ সমৃদ্ধ এম৪ চিপ।
ডিসপ্লে: ১৩.৬ ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে।
মেমোরি ও স্টোরেজ: ১৬ জিবি ইউনিফাইড মেমরি এবং ২৫৬ জিবি এসএসডি।
৪. আসুস ভিভোবুক ১৬ - এম১৬০৭ (ASUS Vivobook 16)
ভবিষ্যৎ-উপযোগী এই ল্যাপটপটিতে রয়েছে শক্তিশালী AI প্রসেসিং ক্ষমতা।
প্রসেসর: এএমডি রাইজেন এআই ৭ ৩৫০ প্রসেসর (সর্বোচ্চ ৫০ টপস এনপিইউ)।
ডিসপ্লে: ১৬ ইঞ্চি WUXGA অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে।
মেমোরি ও স্টোরেজ: ১৬ জিবি ডিডিআর৫ র্যাম এবং ৫১২ জিবি এসএসডি।
৫. ডেল ইন্সপিরন ১৪ প্লাস (Dell Inspiron 14 Plus)
নতুন প্রজন্মের এআরএম (ARM) চালিত এই ল্যাপটপটি এআই-সমৃদ্ধ অ্যাপ্লিকেশনের জন্য অত্যন্ত কার্যকর।
প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স প্লাস (১০ কোর, ৪৫ টপস এনপিইউ)。
ডিসপ্লে: ১৪ ইঞ্চি QHD+ টাচ ডিসপ্লে, ৪০০ নিটস ব্রাইটনেস।
মেমোরি ও স্টোরেজ: ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ৫১২ জিবি এসএসডি।
এজেড