তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩ মে ২০২৬, ১০:১৪ এএম
বর্তমান সময়ে স্মার্ট ডিভাইসের জগতে ট্যাবলেট পিসির চাহিদা তুঙ্গে। ব্যবহারকারীদের সেই চাহিদাকে আরও এক ধাপ এগিয়ে নিতে ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো ওয়ানপ্লাস প্যাড ৪ (OnePlus Pad 4)। বিশালাকার ১৩৩৮০ এমএএইচ ব্যাটারি, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর সমৃদ্ধ এই ট্যাবলেটটি মূলত প্রোডাক্টিভিটি ও গেমিং প্রেমীদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
ডিসপ্লে: এতে রয়েছে ১৩.২-ইঞ্চির ৩.৪কে রেজোলিউশনের এলসিডি স্ক্রিন। ১০০০ নিটস ব্রাইটনেস এবং ডলবি ভিশন সাপোর্টের কারণে এতে ভিডিও দেখার অভিজ্ঞতা হবে অনন্য।
পারফরম্যান্স: ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর। সাথে রয়েছে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
এআই ও মাল্টিটাস্কিং: পিসির মতো অভিজ্ঞতার জন্য এতে উইন্ডো রিসাইজ এবং ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ সুবিধা রয়েছে। এছাড়া এআই সামারি, রাইটার ও ট্রান্সলেটের মতো আধুনিক এআই ফিচার একে আরও কার্যকর করে তুলেছে।

অডিও: উন্নত সাউন্ডের জন্য এতে মোট ৮টি স্পিকার (৪টি উফার ও ৪টি টুইটার) ব্যবহার করা হয়েছে।
কানেক্টিভিটি: দ্রুতগতির ইন্টারনেটের জন্য রয়েছে ওয়াই-ফাই ৭ সাপোর্ট।
আরও পড়ুন: শাওমির কম দামের পোকো ফোনে শক্তিশালী ব্যাটারি
ভারতে এই ট্যাবলেটটির ৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫৯,৯৯৯ রুপি এবং ১২/৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৪,৯৯৯ রুপি। তবে নির্দিষ্ট ব্যাংকের কার্ডে ৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে। আগামী ৫ মে থেকে অ্যামাজন, ফ্লিপকার্টসহ বিভিন্ন রিটেল স্টোরে এটি পাওয়া যাবে।
এজেড