images

তথ্য-প্রযুক্তি

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ডাটা ফ্রি দিচ্ছে বাংলালিংক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৭ এপ্রিল ২০২৬, ০৩:১২ পিএম

চলমান লোডশেডিং ও বিদ্যুৎ–সংকটের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সেবা প্রায়শই বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক।

একটি ‘পিপল-ফার্স্ট’ অপারেটর হিসেবে বাংলালিংকের এ উদ্যোগের লক্ষ্য, চলমান জ্বালানি সংকটের সময়ে ভোগান্তিতে থাকা গ্রাহকদের কিছুটা স্বস্তি দেওয়া। সংযোগ বিচ্ছিন্ন হলে যেমন বিরক্তি বাড়ে, তেমনি প্রয়োজনীয় তথ্য পাওয়াও কঠিন হয়ে পড়ে। এ ধরণের পরিস্থিতির কথা মাথায় রেখে ফ্রী ডাটা প্যাকের ঘোষণা দিয়েছে বাংলালিংক, যাতে গ্রাহকেরা নির্বিঘ্নে তাঁদের প্রিয়জনদের সঙ্গে যুক্ত থাকতে পারেন।

এই উদ্যোগের আওতায়, যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, সেসব এলাকার নির্ধারিত গ্রাহকেরা ২৪ ঘণ্টা মেয়াদের ১ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন। অফারটি চালু হলে সংশ্লিষ্ট গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন সংকটের সময়ে মানুষের পাশে থাকায় বিশ্বাস করে বাংলালিংক। 

তিনি বলেন, “দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংযোগে বিঘ্ন ঘটছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য কিছু করার এটিই উপযুক্ত সময়। আমাদের লক্ষ্য সবার জন্য সর্বোত্তম ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করা। তবে বর্তমান পরিস্থিতির বাস্তবতাও বিবেচনায় নিতে হচ্ছে। এই উদ্যোগ গ্রাহকদের পাশে দাঁড়াতে আমাদের একটি ছোট প্রচেষ্টা।”

এই উদ্যোগটি প্রয়োজনের সময়ে গ্রাহকদেরকে সহমর্মিতাপূর্ণ এবং অর্থবহ সমাধান দেওয়ার প্রতি বাংলালিংকের অঙ্গীকারেরই প্রতিফলন।

এজেড