images

তথ্য-প্রযুক্তি

​ঢাকা বাইক শো: নতুন চমক হিসেবে ই-বাইক ব্র্যান্ড ‘জিহো’র যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) আয়োজিত ১৯তম ঢাকা বাইক শো ২০২৬-এ নতুন মাইলফলক স্পর্শ করল বিশ্বখ্যাত ব্র্যান্ড সিএফএমওটিও (CFMOTO)। 
মেলায় সিএফএমওটিও তাদের প্রিমিয়াম ই-বাইক ব্র্যান্ড ‘জিহো’ (ZEEHO) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। একই সঙ্গে তারা তাদের নতুন এবং শক্তিশালী মোটরসাইকেল লাইনআপও দর্শকদের সামনে নিয়ে এসেছে।

​অনুষ্ঠানে সিএফএমওটিও-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন, ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন তানভীর এবং সিইও রেজাউল করিম সুমন। এ ছাড়াও সিএফএমওটিও গ্লোবাল ও বাংলাদেশ টিম, বাইকিং কমিউনিটির সদস্য এবং অটোমোটিভ খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

​নতুন মোটরসাইকেল ও ই-বাইক লাইনআপ

মেলায় সিএফএমওটিও তাদের শক্তিশালী পোর্টফোলিও প্রদর্শন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য মডেলগুলো হলো— ৩০০এসআর, ২৫০এসআর, ​২৫০এনকে, ৩০০এনকে,​ ২৫০সিএলসি, ১৫০এসসি, ​২৩০ ডুয়াল।

​পাশাপাশি বাজারে উপস্থিতি আরো বাড়াতে তারা ১৫০ ওরা এবং ২৫০ ডুয়ালসহ নতুন কিছু মডেলও উন্মোচন করেছে।

অন্যদিকে, ‘জিহো’ ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটারগুলো দর্শকদের বিশেষ নজর কেড়েছে। বিশেষ করে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মডেল এই-৭ প্রো (AE7 Pro) এর আকর্ষণীয় ডিজাইন ও উন্নত প্রযুক্তি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।

Z2

উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন বলেন, ‘এই উন্মোচনটি বাংলাদেশের গতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা উন্নত ইলেকট্রিক প্রযুক্তি এবং পারফরম্যান্স মোটরসাইকেলকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসেছি। আমরা আগামীতে দেশের আরোহীদের চাহিদা পূরণে আরো উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করতে চাই।’

​প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো জানানো হয়, ভবিষ্যতে ডিলার নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং জিহো ব্র্যান্ডের মাধ্যমে টেকসই ইভি (EV) ব্যবহারের প্রসারে তারা নিরলসভাবে কাজ করে যাবে।

এজেড/এফএ