তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ এএম
তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ। সূর্যের প্রখর তাপে যখন এসির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, তখন কুলারই হয়ে ওঠে ভরসা। তবে অতিরিক্ত গরমে অনেক সময় কুলার থেকেও গরম হাওয়া বেরোতে শুরু করে। এই সমস্যার সমাধানে গ্রামীণ জনপদে প্রচলিত একটি পদ্ধতি এখন ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে, যা আপনার সাধারণ কুলারকেও দেবে এসির মতো ঠান্ডা বাতাস।
যেভাবে কাজ করবে এই কৌশল
কুলারের কার্যক্ষমতা বাড়াতে প্রয়োজন হবে কেবল একটি মাটির পাত্র। বিজ্ঞান ও দেশি প্রযুক্তির সমন্বয়ে এই পদ্ধতিটি কাজ করে এভাবে-
মাটির পাত্রের ব্যবহার: প্রথমে একটি ছোট মাটির পাত্র নিন এবং এর তলায় খুব ছোট ছোট কিছু ছিদ্র করুন।
স্থাপন পদ্ধতি: পাত্রটি পানি দিয়ে ভর্তি করে কুলারের পানির ট্যাঙ্কের ভেতরে বা সুবিধাজনক স্থানে বসিয়ে দিন।
আরও পড়ুন: এই একটি এসি দিয়ে বাসার প্রতিটি রুম ঠান্ডা করুন
বাষ্পীভবনের জাদু: মাটির পাত্রের ছিদ্র দিয়ে চুইয়ে পড়া পানি বাষ্পীভবনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। মাটির পাত্র পানিকে প্রাকৃতিকভাবেই ঠান্ডা রাখে, যার ফলে কুলারের ভেতরের বাতাস দ্রুত শীতল হয়।
সাশ্রয়ী ও কার্যকর সমাধান
এসির তুলনায় কুলার অনেক বেশি সাশ্রয়ী হলেও এর কুলিং ক্ষমতা পরিবেশের তাপমাত্রার ওপর নির্ভর করে। এই দেশি কৌশলে কুলারের ভেতরে থাকা পানি দীর্ঘ সময় ঠান্ডা থাকে, ফলে ঘরও থাকে দীর্ঘক্ষণ শীতল। কোনো বাড়তি বিদ্যুৎ খরচ বা দামী যন্ত্রাংশ ছাড়াই এই পদ্ধতিতে প্রচণ্ড গরমেও মিলবে কনকনে ঠান্ডা হাওয়া।
মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য কম খরচে গরম থেকে মুক্তি পাওয়ার এটি একটি জাদুকরী ও পরিবেশবান্ধব উপায় হতে পারে।
এজেড