images

তথ্য-প্রযুক্তি

তাহসানের সঙ্গে ভিভোর গ্রাহকদের সাক্ষাতের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল ২০২৬, ০৭:১১ পিএম

বাংলা নববর্ষ উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ আয়োজন করেছে স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। এই আয়োজনের অংশ হিসেবে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভিভো ব্র্যান্ড স্টোরে এক দিনের জন্য ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় তারকা তাহসান রহমান খান। 

রোববার (১২ এপ্রিল) স্মার্টফোন ব্র্যান্ড ভিভো থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পহেলা বৈশাখ বিকেল ৩টা থেকে স্টোরটিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আগত দর্শনার্থীরা তাহসানের সঙ্গে সরাসরি দেখা করার পাশাপাশি নতুন স্মার্টফোন হাতে নিয়ে দেখার সুযোগ পাবেন। মূলত ভিভোর নতুন ‘ট্রাভেল পোর্ট্রেট পার্টনার’ ভি৭০ এফই এবং ফ্ল্যাগশিপ ভি৭০ স্মার্টফোনের আনুষ্ঠানিক যাত্রা উদযাপন উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।

এছাড়া ভি৭০ বা ভি৭০ এফই প্রি-অর্ডার করা অথবা কেনা প্রথম ২০ জন ক্রেতা পাবেন তাহসানের সঙ্গে সেলফি তোলা ও অটোগ্রাফ নেওয়ার সুযোগ। তাদের জন্য থাকবে বিশেষ উপহার এবং ইভেন্টে অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশের সুবিধাও। 

আয়োজকরা জানান, সেদিন পুরো স্টোরজুড়ে থাকবে বিভিন্ন গেমস, এক্সক্লুসিভ ফটোসেশন এবং আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা। অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি নির্বাচিত বিজয়ীদের হাতে উপহার তুলে দেবেন তাহসান নিজেই।

প্রযুক্তিগত দিক থেকে নতুন ভি৭০ এফই স্মার্টফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা এবং ৭০০০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে, ভি৭০ মডেলে যুক্ত করা হয়েছে ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা, যা উন্নত মানের ফটোগ্রাফির অভিজ্ঞতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।

এরই মধ্যে ৯ এপ্রিল থেকে ভি৭০ সিরিজের প্রি-অর্ডার শুরু হয়েছে। গ্রাহকরা পাচ্ছেন ৯ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা। পাশাপাশি ভি৭০-এর সঙ্গে একটি রিরো ডাব্লিউ৭ স্মার্টওয়াচ এবং ভি৭০ এফই-এর সঙ্গে একটি ডাব্লিউ১ এসই স্মার্টওয়াচ পাওয়ার সুযোগও থাকছে।

আয়োজকরা জানান, পহেলা বৈশাখের দিন যমুনা ফিউচার পার্কে এসে প্রিয় তারকার সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ নিতে আগ্রহীদের আগে থেকেই প্রি-অর্ডার বা ক্রয় সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। 
 
এমআর/ক.ম