images

তথ্য-প্রযুক্তি

টেকনো পোভা কার্ভ ২.৫জি: এক চার্জে চলবে ৩ দিন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১০ এপ্রিল ২০২৬, ১২:০৯ পিএম

২০২৬ সালে বহু স্মার্টফোনেই বড় ব্যাটারির একটা চল শুরু হয়েছে, আর তারই ফলস্বরূপ বাজারে এলো নতুন টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি। এই ফোনের মূল আকর্ষণই হচ্ছে এর ৮ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, ৭.৪২ মিলিমিটার সুপার থিন প্রোফাইল আর শক্তিশালী নেটওয়ার্ক সংযোগ। এমন একটি কম্বিনেশন যা প্রথম দেখাতেই নজর কাড়ে। কিন্তু এরপর যত বেশিদিন ব্যবহার করা হয়, ততই যেন টেকনোর বিশেষত্ব আরো বেশি জায়গা করে নেয় মনের মধ্যে। দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য এতে রাখা বিশেষ দিকগুলো আরো স্পষ্টভাবে মনোযোগ আকর্ষণ করে। 

প্রত্যাশার চেয়েও সুন্দর ডিজাইন

আপনি যখন প্রথম পোভা কার্ভ ২ ফাইভজি ফোনটি বক্স থেকে বের করবেন, তখন প্রথম যে বিষয়টি আপনাকে অবাক করে দেবে, তা হচ্ছে ৮ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির ফোন এত চিকন কীভাবে হয়! মাত্র ৭.৪২ মিলিমিটার বডির মাধ্যমে এই ফোনটি প্রমাণ করে দেয় যে বড় ব্যাটারি হলেই বড় ফোন হওয়াটা আবশ্যিক নয়। ইন্টারস্টলার স্পেসশিপ ডিজাইন শুধু মার্কেটিং কৌশলের চেয়েও বেশি কিছু। আর এর কার্ভড এজ ও প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি দেখে ফোনটি হাতে নেবার পরই ফ্ল্যাগশিপ ফোনের অনুভূতি পাওয়া যায়। 

Tecno-POva-Curve-2-colorways

ডিভাইসটিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই প্রোটেকশন, যা প্রতিদিনের ব্যবহারে স্ক্রিনকে স্ক্র্যাচ ও ছোটখাটো আঘাত থেকে সুরক্ষিত রাখে। আরও চমকপ্রদ বিষয় হলো, এতে রয়েছে এসজিএস সার্টিফায়েড ১.৫ মিটার ড্রপ রেজিস্ট্যান্স; অর্থাৎ, হাত ফসকে পড়ে গেলেও ফোনটি সহজেই সেই ধাক্কা সামলে নিতে পারে। পাশাপাশি আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং ডিভাইসটিকে দেয় বাড়তি সুরক্ষা, ফলে এটি হয়ে ওঠে সত্যিকার অর্থেই একটি নির্ভরযোগ্য ও টেকসই একটি স্মার্টফোন।

আপনার নজর কাড়বে যে ডিসপ্লে

৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লেটি সত্যিকার অর্থেই এক দারুণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪,৫০০ নিটস ব্রাইটনেসের কারণে স্ক্রলিং ও ভিডিও দেখা যায় আরো সাবলীল ও প্রাণবন্তভাবে। ২৩০৪ হার্জ পিডব্লিউএম ডিমিং প্রযুক্তি দীর্ঘসময় ব্যবহারেও চোখের আরাম নিশ্চিত করে, আর ২১৬০ হার্জ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেটের ফলে ফোনের স্ক্রিনে প্রতিটি স্পর্শ হয় দ্রুত ও প্রতিক্রিয়াশীল। মিড-রেঞ্জ ডিভাইস হিসেবেও এই ডিসপ্লের মান সত্যিই প্রশংসনীয়, যা অনেক বেশি দামের স্মার্টফোনের সঙ্গেও সহজেই পাল্লা দিতে পারে।

pova-curve-2-3-7-26-14
 
মূল আকর্ষণ: তিন দিনের ব্যাটারি লাইফ

এই ফোনের সবচাইতে আকর্ষণীয় দিকটিই হচ্ছে এর ৮ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। বাস্তব জগতের পরীক্ষা-নিরীক্ষায় এই ফোনটি টানা তিনদিন কোনো চার্জিং ছাড়াই ব্যবহার করা গিয়েছে। হ্যাঁ, তিনদিন। কোনো বাড়াবাড়ি প্রশংসা নয়, বরং সত্যিকারের প্রোডাক্ট টেস্টিংয়ের পরই এটা বলা হচ্ছে। লাইট ইউজার, যারা কিনা সাধারণত টেক্সটিং আর ব্রাউজিং করেন, তাদের জন্য তিনদিনেরও বেশি সময় ব্যবহার করতে সমস্যা হবে না। আর মডারেট থেকে হেভি ইউজারদের জন্য দিনভর টানা ব্যবহার করলেও কিছুটা চার্জ রয়েই যাবে। 

এছাড়া ৪৫ ওয়াট সুপার চার্জ প্রযুক্তির মাধ্যমে চার্জিংও খুব দ্রুত হয়। এতে থাকা বাইপাস চার্জ প্রযুক্তির মাধ্যমে ইনটেলিজেন্ট ওভারনাইট চার্জিং করা সম্ভব, এতে ব্যাটারিও দীর্ঘদিন ভালো থাকে। চার্জিং ক্যাবলে ফোন লাগিয়ে ব্যবহার করতে করতে যারা ক্লান্ত, তাদের হয়রানি কমাতেই যেন এই ফোনটি ডিজাইন করা হয়েছে। 

tecno

গতিময় পারফর্ম্যান্স

ফোনের মধ্যে রয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর, যা যেকোনো কাজ সহজেই সামলে নিতে পারে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। পাশাপাশি অতিরিক্ত ৮ জিবি মেমোরি ফিউশন প্রযুক্তি থাকার ফলে মাল্টিটাস্কিং হয় একদম নিরবচ্ছিন্ন। অ্যাপ দ্রুত চালু করা যায়, গেমিংও স্মুথভাবে চলে, এছাড়া এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করাও খুব সহজ মনে হয়। ফোনটির ট্রিপল চিপসেট আর্কিটেকচারে রয়েছে জি১ সিগন্যাল চিপসেট (নেটওয়ার্ক পারফর্ম্যান্সের জন্য) এসই১ ওয়াইফাই চিপসেট, যার ফলে নেটওয়ার্ক সংযোগ হয় আরও স্থিতিশীল, আরো নির্ভরযোগ্য।

চমৎকার ক্যামেরা পারফর্ম্যান্স

৫০ মেগাপিক্সেলের ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরায় বিভিন্ন আলোতে নিখুঁত ছবি তোলা যায়। খুব কম আলোতেও এই প্রযুক্তি এতটাই বিচক্ষণভাবে কাজ করে যে ছবির মানের সঙ্গে সমঝোতা করতে হয় না। অন্যদিকে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা স্পষ্ট ও নিখুঁত সেলফ পোর্ট্রেট তোলার জন্য সেটআপ তৈরি করে দেয়। টেকনিক্যাল খটোমটো আলাপে না গিয়ে এইটুকু বলা চলে যে এই ফোনের ক্যামেরায় তোলা ছবিগুলো দারুণ প্রাণবন্ত, তথ্যবহুল আর বাস্তবমুখী। 

এআই, যা সত্যিই কাজে লাগে

এলা ২.০ দ্বারা চালিত টেকনো এআই ফিচারগুলো শুধু নামেই নয়, বাস্তব ব্যবহারেও কার্যকর। এআই ফুল-লিংক কল অ্যাসিস্টেন্ট কলের স্বচ্ছতা বাড়ায়, আর ফুল-লিংক এআই নয়েজ ক্যান্সেলেশন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেজার ও ইউটিউব কলেও কাজ করে, ফলে যেকোনো পরিবেশেই পরিষ্কার অডিও পাওয়া যায়। ইউটিউব স্মার্ট সামারি, এআই রাইটিং অ্যাসিস্টেন্ট এবং এআই ফটো অ্যাসিস্টেন্ট (ব্যাকগ্রাউন্ড রিমুভার ও এক্সটেন্ডারসহ) ইত্যাদি ফিচারও দৈনন্দিন ব্যবহারে বেশ উপকারে আসবে।

TECNO-POVA-Curve-2-Mystic-Purple

অডিও ও কানেক্টিভিটির এক নতুন মাত্রা

ডুয়াল স্টেরিও স্পিকার ও ডলবি অ্যাটমোস প্রযুক্তির মাধ্যমে ফোনটিতে শক্তিশালী ও দুর্দান্ত অডিও অভিজ্ঞতা পাওয়া সম্ভব। ভিডিও দেখা বা গান শোনার সময় সাউন্ডে একটি ভারসাম্য ও প্রাণবন্ত ভাব বজায় থাকে। পাশাপাশি ফ্রিলিংক ২.০ প্রযুক্তি (১.৫ কিলোমিটার দূরত্বেও কাজ করে) কানেক্টিভিটিতে এক অনন্য মাত্রা যোগ করেছে। অ্যান্ড্রয়েড ও আইওএস-এর মধ্যে টাচ ট্রান্সফার ফিচার থাকায় ডিভাইস বদলানোও হয়ে যায় ঝামেলামুক্ত।

সবদিক থেকে আকর্ষণীয় একটি প্যাকেজ

টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি স্মার্টফোনটি বাজারে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বড় আকারের ব্যাটারির সঙ্গে স্লিম ও প্রিমিয়াম ডিজাইনের এমন সমন্বয় খুব একটা দেখা যায় না। ডিসপ্লে দারুণ, পারফরম্যান্স দ্রুত, ভালো মানের ক্যামেরা, আর সফটওয়্যার ফিচারগুলোও যথাযথভাবে ব্যবহারযোগ্য। এর সঙ্গে ২টি অ্যান্ড্রয়েড আপডেট ও ৩ বছরের সিকিউরিটি প্যাচ যুক্ত হওয়ায় দীর্ঘমেয়াদি ব্যবহারেও নিশ্চিন্ত থাকা যায়।

আরও পড়ুন: পানির দামে কিস্তিতে টেকনো স্পার্ক ২০ কেনার সুযোগ দিচ্ছে বাংলালিংক

৩৬,৯৯৯ টাকায় টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি নিঃসন্দেহে অসাধারণ একটি প্যাকেজ। যারা দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের পাশাপাশি ব্যবহারের প্রিমিয়াম অভিজ্ঞতা চান, তাদের জন্য এই ফোনটি হতে পারে একটি সেরা পছন্দ। 

এজেড