তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পিএম
দেশের বাজারে প্রথমবারের মতো ইন-বিল্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর রেফ্রিজারেটর ‘আরএফ৫৯’ (RF59) নিয়ে এসেছে বৈশ্বিক প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। আধুনিক ‘এআই এনার্জি মোড’ ও ‘স্মার্টথিংস কানেক্টিভিটি’ সমৃদ্ধ এই ফ্রিজটি গৃহস্থালি প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশান-২ এলাকায় র্যাঙ্গস ই-মার্ট শোরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পণ্যটি উন্মোচন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিকস ডিভিশনের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, "গ্রাহকদের আধুনিক জীবনযাত্রা ও বিদ্যুৎ সাশ্রয়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে আমরা বিশ্বনন্দিত আরএফ৫৯ মডেলটি বাংলাদেশে এনেছি। এটি ব্যবহারের ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ খরচ কমাতে সক্ষম।"
অনুষ্ঠানে উপস্থিত র্যাঙ্গস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর সর্দার মো. খালেদ বিন হাসান বলেন, "পরিবর্তিত জীবনধারার সাথে তাল মেলাতে আমরা নিয়মিত আধুনিক প্রযুক্তিনির্ভর পণ্য বাজারে আনছি। গ্রাহকদের সুবিধার্থে আকর্ষণীয় অফার ও সহজ কিস্তি সুবিধা রাখা হয়েছে, যাতে তারা সাশ্রয়ী উপায়ে এই প্রিমিয়াম পণ্যটি সংগ্রহ করতে পারেন।"

ফ্ল্যাট-ডোর ফিনিশ যা যেকোনো আধুনিক রান্নাঘরের নান্দনিকতা বৃদ্ধি করে।
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যবহারকারীর অভ্যাস পর্যবেক্ষণ করে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করে।
স্মার্টফোন অ্যাপের মাধ্যমে দূর থেকে ফ্রিজ নিয়ন্ত্রণ, তাপমাত্রা পর্যবেক্ষণ এবং দরজার খোলা থাকার বিষয়ে তাৎক্ষণিক অ্যালার্ট পাওয়া সম্ভব।
সাধারণ মডেলের চেয়ে ৩৯ মিনিট দ্রুত ঠান্ডা করার ক্ষমতা সম্পন্ন ‘পাওয়ার কুল’ ও ‘পাওয়ার ফ্রিজ’ ফাংশন।
বাইরে থেকে ফ্রিজের আকার না বাড়িয়েও ভেতরে ৬৪৯ লিটারের বিশাল জায়গা নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্যামসাংয়ের প্রোডাক্ট প্ল্যানিংয়ের চিফ ম্যানেজার আনিকা রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব দাশ গুপ্ত এবং র্যাঙ্গস ই-মার্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশজুড়ে র্যাঙ্গস ই-মার্টের সকল শোরুমে এখন থেকে নতুন এই রেফ্রিজারেটরটি পাওয়া যাবে।
এজেড/এনএম