images

তথ্য-প্রযুক্তি

বিসিএস ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ এএম

রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টারে গত শনিবার (৪ এপ্রিল) রাতে ‘বিসিএস ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ডিডিআইএক্সপো-২০২৬’-এর জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর অংশ হিসেবে এই গেমিং প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএস সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান এবং পরিচালক মো. ইকবাল হোসাইন।

DSC_01

টুর্নামেন্টের জনপ্রিয় ‘ভ্যালোরান্ট’ গেমিং বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম অল-স্টার্স। এই বিভাগে রানার-আপ হয়েছে টিম রিউসেই ট্রাইডেন্টস হেলরিফট এবং তৃতীয় স্থান অধিকার করেছে টিম এক্সএলই ই-স্পোর্টস। চতুর্থ অবস্থানে ছিল টিম অ্যাকুয়াভি। ভ্যালোরান্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এমভিপি নির্বাচিত হয়েছেন উদিত দেব উচ্ছ্বাস।

ফিফা গেমিং টুর্নামেন্টে শ্রেষ্ঠত্ব বজায় রেখে চ্যাম্পিয়ন হয়েছেন সিফাত আহমেদ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে ইরফান ওয়াসিত খান এবং মারুফুল ইসলাম। অন্যদিকে, ই-ফুটবল গেমিং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন তানভির শাহরিয়ার এবং দ্বিতীয় হয়েছেন ইয়াসির পূর্ণ।

DSC_0033

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাসটেক সলিউশন্সের সিইও আবু তুহিন চৌধুরীসহ স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো টুর্নামেন্টটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে থাকা ইনস্টিংক্ট প্রোডাকশনস দলকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এজেড