images

তথ্য-প্রযুক্তি

পুরনো ই-মেইল অ্যাড্রেস বদলানোর সুযোগ দিচ্ছে জিমেইল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ০৯:২৭ এএম

গুগল ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে জিমেইলে যুক্ত হলো এক বৈপ্লবিক ফিচার। এখন থেকে নতুন অ্যাকাউন্ট খোলার ঝামেলা ছাড়াই পরিবর্তন করা যাবে বিদ্যমান জিমেইল আইডি। বিশেষ করে যারা অতীতে শখের বশে বা আনপ্রফেশনাল নামে ইমেল আইডি খুলেছিলেন, তারা এখন সহজেই একটি পেশাদার ইউজারনেম বেছে নিতে পারবেন।

কী এই নতুন ফিচার?

সাধারণত একবার জিমেইল আইডি তৈরি করলে তা পরিবর্তনের সুযোগ ছিল না। নাম বদলাতে হলে নতুন অ্যাকাউন্ট খুলতে হতো, যার ফলে পুরনো ইমেল, গুগল ড্রাইভের ফাইল এবং ফটোগুলো স্থানান্তরের ঝুঁকি ও ঝক্কি পোহাতে হতো। গুগলের নতুন এই আপডেটে ব্যবহারকারীরা তাদের মূল ডেটা অক্ষুণ্ণ রেখেই ইউজারনেম পরিবর্তন করতে পারবেন।

025Oaztt0ita5uBZZnF7f6p-1

পুরনো ইমেল কি মুছে যাবে?

না, গুগল জানিয়েছে পুরনো ইমেল অ্যাড্রেসটি সম্পূর্ণ মুছে যাবে না। এটি 'অ্যালিয়াস' (Alias) হিসেবে অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকবে। ফলে পুরনো ও নতুন—উভয় আইডি ব্যবহার করেই লগইন করা যাবে এবং মেইল আদান-প্রদান সম্ভব হবে।

ব্যবহারের শর্ত ও সীমাবদ্ধতা

সুবিধাটি আকর্ষণীয় হলেও এর কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে-

পরিবর্তনের সীমা: একজন ব্যবহারকারী বছরে মাত্র একবার আইডি পরিবর্তনের সুযোগ পাবেন।

সর্বমোট সুযোগ: একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৩ বার ইউজারনেম পরিবর্তন করা যাবে।

প্রাপ্যতা: বর্তমানে এই ফিচারটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের (US) ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে গুগল সাপোর্ট পেজের তথ্যমতে, খুব শিগগিরই এটি বিশ্বজুড়ে সবার জন্য চালু করা হবে।

google-rollsout-translate-gmail-messages-in-app-for-ios-android-64d56f61b46eb-sej

কীভাবে পরিবর্তন করবেন জিমেইল আইডি?

ফিচারটি আপনার অ্যাকাউন্টে সচল হলে নিচের ধাপগুলো অনুসরণ করে আইডি পরিবর্তন করা যাবে-

প্রথমে আপনার Google Account Settings-এ যান।

সেখান থেকে ‘Personal Info’ সেকশনে প্রবেশ করুন।

আরও পড়ুন: ফোন নম্বর ও রিকভারি ই-মেইল ছাড়াই হারানো জিমেইল ফিরে পাবার উপায়

Username/Email অপশনটি নির্বাচন করুন।

আপনার পছন্দমতো নতুন একটি @gmail.com অ্যাড্রেস টাইপ করুন (যদি তা খালি থাকে)।

সবশেষে পরিবর্তনটি কনফার্ম করুন।

পেশাগত জীবনে যারা পুরনো বা অদ্ভুত নামের ইমেল আইডি নিয়ে বিড়ম্বনায় পড়তেন, তাদের জন্য গুগলের এই আপডেটটি গেম-চেঞ্জার হিসেবে প্রমাণিত হবে।

এজেড