images

তথ্য-প্রযুক্তি

তেল কিনতে এসে রাস্তায় ঘুমানোর ছবিটি ভুয়া: রিউমার স্ক্যানার

নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ ২০২৬, ০৪:০০ পিএম

তেল কেনা নিয়ে এআই দিয়ে তৈরি ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টচেক টিম রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানার জানায়, তেল কিনতে এসে মানুষ রাস্তায় ঘুমাচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে।

ফ্যাক্টচেক অনুসন্ধান টিম আরও জানায়, তেল কিনতে এসে মানুষ রাস্তায় ঘুমাচ্ছে দাবিতে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি। 

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টাও শনাক্ত করা হচ্ছে।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে রিউমার স্ক্যানার।

সম্প্রতি এক প্রতিবেদনে রিউমার স্ক্যানার জানায়, সর্বোচ্চ ১৩৩টি গুজবের শিকার হয়েছেন তারেক রহমান। দল হিসেবে সর্বোচ্চ ৩৬০টি গুজবের শিকার বিএনপি।

এআর