Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

ওয়ানপ্লাস ১৫টি: ব্যাটারি ও পারফরম্যান্সের রাজা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৬ মার্চ ২০২৬, ১০:১৮ এএম

স্মার্টফোনের বাজারে পারফরম্যান্স আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে সবসময়ই কড়া প্রতিযোগিতায় থাকে ব্র্যান্ডগুলো। তবে এবার সব রেকর্ড ভেঙে দিতে চীনে লঞ্চ হলো ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ১৫টি। বিশাল ব্যাটারি, সুপারফাস্ট চার্জিং এবং শক্তিশালী প্রসেসরের সমন্বয়ে তৈরি এই ফোনটি প্রিমিয়াম সেগমেন্টে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। বিশেষ করে দীর্ঘ সময় ভিডিও দেখা বা গেম খেলার জন্য যারা শক্তিশালী ডিভাইস খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা পছন্দ।

৭৫০০ এমএএইচ ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধা

ওয়ানপ্লাস ১৫টির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর দানবীয় ৭৫০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির দাবি অনুযায়ী, একবার পূর্ণ চার্জে এই ফোনে টানা ২২ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক পাওয়া যাবে। শুধু তাই নয়, দ্রুত চার্জ নিশ্চিত করতে এতে দেওয়া হয়েছে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, যা ব্যবহারকারীদের চার্জিংয়ের ঝামেলা থেকে মুক্তি দেবে।

স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর

ফোনটির ভেতরে রয়েছে সর্বাধুনিক ৩ ন্যানোমিটার প্রযুক্তির স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর। ভারী গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এটি চমৎকার পারফরম্যান্স প্রদান করে। চমকপ্রদ তথ্য হলো, ডিভাইসটি AnTuTu বেঞ্চমার্কে ৪.৪ মিলিয়নেরও বেশি স্কোর অর্জন করেছে, যা বর্তমানে স্মার্টফোন দুনিয়ায় অন্যতম সর্বোচ্চ।

hq720

১৬৫ হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে

ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে মসৃণ করতে এতে ব্যবহার করা হয়েছে ৬.৩২-ইঞ্চি অ্যামোলেড (AMOLED) স্ক্রিন। এটি ৬০ হার্জ থেকে ১৬৫ হার্জ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে সাধারণ স্ক্রলিং থেকে শুরু করে হাই-এন্ড গেমিং—সবকিছুই হবে অত্যন্ত স্মুথ।

প্রফেশনাল গ্রেড ক্যামেরা ও অন্যান্য ফিচার

ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (৩.৫x অপটিক্যাল জুমসহ)। ফোনটি দিয়ে ৮কে ভিডিও রেকর্ডিং করা সম্ভব। সেলফির জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া ফোনটি অ্যানড্রয়েড ১৬ ভিত্তিক ভিত্তিক কালারওএস ১৬ ভার্সনে চলবে এবং এতে রয়েছে পানি ও ধুলাবালি নিরোধক আইপি৬৮/৬৯ রেটিং।

আরও পড়ুন: এই ফোনের পেছনের ক্যামেরার দিয়েও সেলফি তোলা যাবে

চীনে এই ফোনের দাম শুরু হচ্ছে ৪,২৯৯ ইয়েন থেকে। ফোনটি ১২জিবি ও ১৬জিবি র‍্যাম এবং ১টিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

শক্তিশালী ক্যামেরা এবং অবিশ্বাস্য ব্যাটারি ব্যাকআপের কারণে ওয়ানপ্লাস ১৫টি বর্তমান সময়ের অন্যতম সেরা ফ্ল্যাগশিপ হিসেবে গণ্য হচ্ছে। গ্লোবাল মার্কেটে এটি কবে নাগাদ আসবে, তা নিয়ে এখন সবার অপেক্ষা।

এজেড