images

তথ্য-প্রযুক্তি

এই ফোনের পেছনের ক্যামেরার দিয়েও সেলফি তোলা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৬ মার্চ ২০২৬, ০৯:৫৩ এএম

স্মার্টফোন বাজারে বড় ধরনের চমক নিয়ে আসছে জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি (Realme)। এবার তারা এমন এক প্রযুক্তি যুক্ত করছে, যার মাধ্যমে ফোনের পেছনের ক্যামেরা ব্যবহার করেই নিখুঁত সেলফি তোলা সম্ভব হবে। সম্প্রতি ভারতসহ আন্তর্জাতিক বাজারের জন্য ‘সেলফি মিরর’ প্রযুক্তির রিয়েলমি ১৬ ৫জি ফোনের আনুষ্ঠানিক টিজার প্রকাশ করেছে কোম্পানিটি। অনন্য ডিজাইন এবং শক্তিশালী ব্যাটারির এই ফোনটি ইতোমধ্যে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

অনন্য ‘সেলফি মিরর’ ডিজাইন

রিয়েলমি ১৬ ৫জি ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর পেছনের ক্যামেরা মডিউলে থাকা একটি বিশেষ আয়না বা ‘সেলফি মিরর’। এই ফিচারের ফলে ব্যবহারকারীরা পেছনের শক্তিশালী মেইন ক্যামেরা ব্যবহার করে উচ্চমানের সেলফি ও ভ্লগ শুট করতে পারবেন। টিজারে দেখা গেছে, ফোনটির ডিজাইন অনেকটা প্রিমিয়াম ঘরানার এবং এটি হাতে ধরলে বেশ ছিমছাম অনুভূতি দেয়। ধারণা করা হচ্ছে, এই ডিজাইনটি আইফোন এয়ার এবং গুগল পিক্সেল ১০ সিরিজের দ্বারা অনুপ্রাণিত।

176734207053799e5d24a2359424ca033c07c9abae929

শক্তিশালী ব্যাটারি ও সুপারফাস্ট চার্জিং

দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের দুশ্চিন্তা দূর করতে এতে থাকছে বিশাল ৭০০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির দাবি অনুযায়ী, একবার পূর্ণ চার্জে এটি কয়েক দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়া দ্রুত চার্জ নিশ্চিত করতে ফোনটিতে ৬০W ফাস্ট চার্জিং সুবিধা থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা ভ্রমণ করতে পছন্দ করেন বা কাজের চাপে চার্জ দেওয়ার সুযোগ কম পান, তাদের জন্য এই ব্যাটারি ব্যাকআপ একটি বড় স্বস্তি হবে।

উন্নত প্রসেসর ও স্টোরেজ

স্মুথ পারফরম্যান্সের জন্য রিয়েলমি তাদের এই নতুন মডেলে মিডিয়াটেক ডায়মেনসিটি ৬৪০০ টার্বো চিপসেট ব্যবহার করতে পারে। এর পাশাপাশি এতে সর্বোচ্চ ১২GB RAM এবং ২৫৬GB ইন্টারনাল স্টোরেজ সুবিধা থাকতে পারে। গেমার এবং মাল্টিটাস্কারদের জন্য এই হার্ডওয়্যার কনফিগারেশন বেশ কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

realme-16-pro-plus-master-gold-official-image_1

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে। যার মূল সেন্সরটি হবে ৫০MP ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং সাথে থাকবে একটি ২MP মনোক্রোম ক্যামেরা। যদিও সেলফি মিরর ব্যবহার করে পেছনের ক্যামেরা দিয়ে সেরা ছবি তোলা যাবে, তবুও সামনের দিকে একটি নিয়মিত সেলফি ক্যামেরাও থাকার কথা রয়েছে।

আরও পড়ুন: ফোনে চার্জ থাকছে না? কোন অ্যাপ ব্যাটারি শেষ করছে জানাবে গুগল

যদিও ভারতের বাজারে ফোনটি শিগগিরই লঞ্চ হবে বলে ফ্লিপকার্ট ও রিয়েলমির ওয়েবসাইটে মাইক্রোসাইট তৈরি করা হয়েছে, তবে এর সঠিক দাম ও বিক্রির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, লঞ্চের দিন ঘনিয়ে এলে দাম সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পাওয়া যাবে।

এজেড