images

তথ্য-প্রযুক্তি

এমডব্লিউসিতে অনারের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৩ মার্চ ২০২৬, ১২:৫১ পিএম

মোবাইল ফোন প্রযুক্তির বিশ্বের সবচেয়ে বড় আয়োজন ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬’–এ নিজেদের চমকপ্রদ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করেছে অনার। ‘অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স’ (এএইচআই) ধারণাকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি তাদের ভবিষ্যৎ ‘আলফা প্ল্যান’-এর অগ্রগতি তুলে ধরেছে।

মানুষের মতো আচরণ করবে ‘রোবট ফোন’

অনারের প্রদর্শিত এই রোবট ফোনটি ব্যবহারকারীর নড়াচড়া ও চারপাশের পরিবেশ বুঝতে সক্ষম। এতে রয়েছে ৩৬০ ডিগ্রি ভিডিও কল সুবিধা এবং সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি। মানুষের অঙ্গভঙ্গি বুঝে এটি স্বয়ংক্রিয়ভাবে সাড়া দিতে পারে, যা এআই ডিভাইসের যোগাযোগকে আরও প্রাণবন্ত করে তুলবে।

1_(1)

বাজারে আসছে ম্যাজিক ভি৬ ও নতুন ডিভাইস

ভবিষ্যৎমুখী এই উদ্ভাবনের পাশাপাশি অনার তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন ‘ম্যাজিক ভি৬’ উন্মোচন করেছে। এতে উন্নত সিলিকন-কার্বন ব্যাটারি ও এআই-সমৃদ্ধ ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে ম্যাজিকপ্যাড ৪ এবং ম্যাজিকবুক প্রো ১৪ বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

অনারের সিইও জেমস লি অনুষ্ঠানে বলেন, “এআই-এর পরবর্তী ধাপে শুধু সক্ষমতা বাড়ানো নয়, মানুষের সংবেদনশীলতার (EQ) সঙ্গে বুদ্ধিমত্তার (IQ) সমন্বয় ঘটানোই আমাদের লক্ষ্য। আলফা প্ল্যানের মাধ্যমে আমরা একটি নতুন এআই ইকোসিস্টেম গড়ে তুলছি।”

এজেড