images

তথ্য-প্রযুক্তি

স্যামসাং গ্যালাক্সি এস২৬ বাজারে এলো: বিশ্বের সেরা ফোন কি এটাই?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম

প্রযুক্তিবিশ্বের অপেক্ষার অবসান ঘটিয়ে সান ফ্রান্সিসকোর ‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্টে পর্দা উন্মোচিত হলো স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ Galaxy S26-এর। কৃত্রিম বুদ্ধিমত্তার জাদুকরী ছোঁয়া আর অবিশ্বাস্য ‘প্রাইভেসি ডিসপ্লে’ প্রযুক্তিতে ঠাসা এই সিরিজটি স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই সিরিজের অধীনে বাজারে এসেছে তিনটি মডেল— Galaxy S26, S26+ এবং S26 Ultra।প্রথম ‘এজেন্টিক এআই ফোন’স্যামসাংয়ের সিইও টিএম রোহ এই সিরিজকে বিশ্বের প্রথম ‘এজেন্টিক এআই ফোন’ হিসেবে ঘোষণা করেছেন। 

এটি কেবল একটি স্মার্টফোন নয়, বরং এমন এক সঙ্গী যা ব্যবহারকারীর অভ্যাস রপ্ত করে রিয়েল-টাইমে নিজের কাজ সাজিয়ে নিতে সক্ষম। আপনার প্রয়োজন হওয়ার আগেই ফোনটি বুঝে নেবে আপনার পরবর্তী পদক্ষেপ।পাশে দাঁড়িয়ে উঁকি দিলেও দেখা যাবে না স্ক্রিন!এই সিরিজের সবচেয়ে বড় চমক হলো Galaxy S26 Ultra-র ‘প্রাইভেসি ডিসপ্লে’ প্রযুক্তি। অনেক সময় জনাকীর্ণ স্থানে ফোন ব্যবহারের সময় পাশের ব্যক্তির উঁকি দেওয়ার বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু এই ফোনে ব্যবহারকারী ছাড়া অন্য কেউ স্ক্রিনের দিকে তাকালে কেবল কালো অংশ দেখতে পাবেন। অর্থাৎ, আপনার ব্যক্তিগত তথ্য থাকবে শতভাগ সুরক্ষিত।

hero-image

স্পেসিফিকেশন ও পারফরম্যান্স

ডিসপ্লে: S26 এবং S26+ মডেলে যথাক্রমে ৬.৩ ও ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। আল্ট্রা মডেলে আছে ৬.৮ ইঞ্চির বিশালাকার স্ক্রিন। সবকটিতেই থাকছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট।প্রসেসর: S26 এবং S26+ চালিত হবে ২ ন্যানোমিটার প্রসেসর Exynos 2600 দিয়ে। অন্যদিকে, আল্ট্রা মডেলে দেওয়া হয়েছে শক্তিশালী Snapdragon 8 Gen Elite 5 চিপসেট।

আরও পড়ুন: ফোনের ডায়াল প্যাডে ‘*’ আর ‘#’ কেন থাকে? ৯৯% মানুষই জানেন না আসল কারণ!

ক্যামেরা: আল্ট্রা মডেলে থাকছে ২০০ মেগাপিক্সেল মেইন সেন্সরসহ কোয়াড ক্যামেরা সেটআপ। অন্য দুটি মডেলে থাকছে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সরসহ ট্রিপল রিয়ার ক্যামেরা।

Samsung-Galaxy-S26-lineup-5

ব্যাটারি ও চার্জিং: S26 Ultra-তে ৫০০০ mAh ব্যাটারির সাথে ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।

গত বুধবার থেকেই বিশ্বজুড়ে ফোনগুলোর প্রি-অর্ডার শুরু হয়েছে এবং আগামী ১১ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে কেনা যাবে। স্মার্টফোন দুনিয়ায় স্যামসাংয়ের এই নতুন উদ্ভাবন অ্যাপলসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলোকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এজেড